• ই-পেপার

স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান ইংল্যান্ড কোচের

কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের

ক্রীড়া ডেস্ক
কোচের ওপর ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা সেনেগাল মিডফিল্ডারের
সেনেগালের মিডফিল্ডার পাপে গেয়ে। ছবি: ফিফা

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু এরপর তারা তিন গোল খেয়ে বসে। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়ে সেনেগালকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলো পর্বে উঠেছে বেলজিয়াম। 

হৃদয়বিদারক এই হারের পর সেনেগালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে এসেছে। কোচিং স্টাফের ওপর ক্ষোভ ঝেড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে পাপে গেয়ে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, পাপে থিয়াউয়ের নেতৃত্বাধীন কোচিং স্টাফ দায়িত্বে থাকলে তিনি আর কখনো দেশের হয়ে খেলবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে পাপে গেয়ে লিখেছেন, ‘এই বিদায় নিয়ে আপনাদের কিছু কথা বলতে আমি আবারো ফিরে আসব। তবে আজ আমি ঘোষণা করছি যে, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

ম্যাচের গল্পটা অবশ্য হতে পারত অন্য রকম। হাবিব দিয়ারা ও ইসমাইলা সারের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সেনেগালের হাতেই। মনে হচ্ছিল, অনায়াসেই পরের রাউন্ডে যাচ্ছে তারা। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাপে গেয়ে নিজেও টুর্নামেন্টে দুটি গোল করেছেন। 

ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার কিছু পরেই কোচ পাপে থিয়াউ রক্ষণ সামলে লিড ধরে রাখার কৌশল নেন। তিনি পাপে গেয়েকে তুলে মাঠে নামান লামিনে কামারাকে। আর এটাই হয়তো কাল হয়ে দাঁড়ায়।

ম্যাচের শেষ চার মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। রোমেলু লুকাকু ও ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে বেলজিয়াম। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আবারো হতাশ হতে হয় সেনেগালকে। 

বক্সের ভেতর সেনেগালের বদলি খেলোয়াড় কামারার একটি ফাউল ভিএআরে ধরা পড়লে পেনাল্টি পায় বেলজিয়াম। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন টিলেমান্স।

দুই গোলে এগিয়ে থেকেও এমন পরাজয় যেমন মেনে নিতে পারেনি সেনেগালের সমর্থকরা, তেমনি মেনে নিতে পারেননি পাপে গেয়েও। কোচের কৌশল আর সিদ্ধান্তের ওপর এই মিডফিল্ডারের ক্ষোভ কতটা তীব্র, সেটা তার এই অভিমানেই স্পষ্ট।

একবুক হতাশা আর কোচের ওপর একরাশ ক্ষোভ নিয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের সমান্তরালে জাতীয় দলকেও একরকম বিদায় বলে দিলেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের খেলোয়াড় পাপে গেয়ে।

উজ্জীবিত অস্ট্রিয়ার মুখোমুখি ‘লা রোজা’রা

কালের কণ্ঠ ডেস্ক
উজ্জীবিত অস্ট্রিয়ার মুখোমুখি ‘লা রোজা’রা
লামিনে ইয়ামাল (স্পেন), মার্কো আর্নাউতোভিচ (অস্ট্রিয়া) । ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন এবং উজ্জীবিত অস্ট্রিয়া। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট হিসেবে যাত্রার শুরুতেই বড় ধাক্কা খায় স্পেন। অবশ্য বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিতও দেয়।

কিন্তু উরুগুয়ের বিপক্ষে মন ভরাতে ব্যর্থ হয় লা রোজারা আবারও। অন্যতম নির্ভরযোগ্য তারকা লামিন ইয়ামালের পুরোপুরি ফিট না থাকার জন্যই হয়তো তালটা মেলাতে পারছে না তারা। এবার নকআউটে অস্ট্রিয়ার বিপক্ষে লড়াইয়ে নামছে তারা লস অ্যাঞ্জেলেসে। ইয়ামাল মাঠে থাকলে লা রোজাদের চেহারাই পাল্টে যায়।

তখন স্পেনের আক্রমণভাগও কার্যকর হয়ে ওঠে। কেপ ভার্দের বিপক্ষে এই তরুণ ফরোয়ার্ড শেষ ২০ মিনিট মাঠে থাকার আগে দলের আক্রমণ ছিল ভোঁতা। কিন্তু স্ট্রাইকার মিকেল ওয়াইরসাবাল সৌদির বিপক্ষে পরের ম্যাচেই জোড়া গোল করেন ইয়ামাল প্রথমার্ধের পুরো সময় মাঠে থাকায়। এই তরুণ ফরোয়ার্ডও একটি গোল পেয়ে যান সেদিন।

উরুগুয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৭৫ মিনিট মাঠে ছিলেন। স্পেনের মূল লক্ষ্য বার্সেলোনার এই তারকাকে পুরো সময় মাঠে পাওয়া। সেই পথে ক্রমেই এগিয়ে যাচ্ছেন তিনি—সেটাই সবচেয়ে ভালো খবর কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থেকে এবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। অস্ট্রিয়ার বিপক্ষে ১৬ বারের লড়াইয়ে ৯ বার জেতা স্পেন হেরেছে চারবার এবং ড্র করেছে তিনবার।

জে গ্রুপ থেকে অবশ্য রালফ রাংনিকের দলটি দ্বিতীয় স্থানে থেকে ৪৪ বছর পর বিশ্বকাপের নক আউটে উঠে বেশ উজ্জীবিত। তারাও এবার ইয়ামালকে কড়া পাহারায় রেখেই লড়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে ‘লো-ব্লক’ কৌশলটাই অবলম্বন করবে তারা।

অনুশীলনে ফিরেছেন মিসরীয় তারকা

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে ফিরেছেন মিসরীয় তারকা

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে মিশর। অনুশীলনে ফিরেছেন হ্যামস্ট্রিং চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ানো অধিনায়ক মোহামেদ সালাহ। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে তিনি দলের আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন, যা মিসর শিবিরে দারুণ স্বস্তি এনে দিয়েছে।

অবশ্য এখনো তিনি পুরোদমে অনুশীলন করতে পারছেন না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁকে পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি এখন কিছুটা কেটেছে। গ্রুপ পর্বের ইরান ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সালাহ। খবর রয়টার্স

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলার সময় সালাহ হ্যামস্ট্রিংয়ে টান লাগলে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর তাকে নিয়ে শঙ্কা তৈরি হলেও, মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অনুশীলনে হাসিমুখে দেখার পর স্যোশাল মিড়িয়ায় ছবি পোস্ট করে ক্যাপশন দেয় ‘রাজা ফিরে এসেছেন’। 

ডালাসে ৪ জুলাই রাউন্ড ১৬-তে উঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ‘দ্য ফারাওস’রা। 

আর্জেন্টিনার ৩ পজিশন নিয়ে মধুর সমস্যায় স্কালোনি

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার ৩ পজিশন নিয়ে মধুর সমস্যায় স্কালোনি
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আগামীকাল বিশ্বকাপের নকআউট পর্বের অভিযান শুরু করতে যাচ্ছে। এবার পা হড়কালেই বিপদ। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যাবে। বিশ্বকাপ এখন এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে একটা ছোট্ট ভুলও ডেকে আনতে পারে চরম বিপর্যয়।

ঠিক এমন এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। মায়ামিতে বাংলাদেশ সময় আগামী শনিবার (৪ জুলাই) ভোরে রাউন্ড অব ৩২-এর ম্যাচে আসরের চমক কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। 

তবে ম্যাচের আগে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়ে এখনো তিনটি পজিশনে ধোঁয়াশা কাটেনি। এ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি। 

প্রথমত, লেফট ব্যাক হিসেবে কে শুরুর একাদশে থাকবেন? চোট কাটিয়ে ফেরা নিকোলাস তালিয়াফিকো নাকি গ্রুপ পর্বে দারুণ খেলা ফাকুন্দো মেদিনা? 

এছাড়া সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি নিজের জায়গা ধরে রাখবেন কিনা, তা নির্ভর করছে ক্রিস্তিয়ান রোমেরোর ফিটনেস রিপোর্টের ওপর। 

সবচেয়ে বড় প্রশ্ন, আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির পাশে কে খেলবেন? লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লাউতারো কিছুটা এগিয়ে থাকলেও আলভারেজেরও খেলার সম্ভাবনা আছে। 

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেস ক্যাম্প কানসাস সিটি ছেড়ে গতকাল (১ জুলাই) রাতে মায়ামিতে গেছে আর্জেন্টিনা দল। আজ বৃহস্পতিবার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে অনুশীলন করবে আলবিসেলেস্তেরা। শেষ অনুশীলনে দেখে শুরুর একাদশ ঠিক করবেন স্কালোনি।