• ই-পেপার

হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

দেম্বেলের হ্যাটট্রিকে চড়ে বিরতিতে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
দেম্বেলের হ্যাটট্রিকে চড়ে বিরতিতে ফ্রান্স

বিশ্বকাপের গ্রুপ পর্বেই তৃতীয় হ্যাটট্রিক দেখে ফেলল টুর্নামেন্ট! ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিকে নরওয়ের রক্ষণভাগ যেন খড়কুটোর মতো উড়ে গেল।

নকআউট পর্বের আগে তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে বেঞ্চে বসিয়ে রেখে নরওয়ে কোচ স্তালে সোলবাকেন যে জুয়া খেলেছিলেন, দেম্বেলের আগুনে পারফরম্যান্সে তা রীতিমতো পুড়ে ছারখার হয়ে গেছে।

ম্যাচের শুরু থেকেই নরওয়েজিয়ান রক্ষণভাগকে নাচিয়ে ছাড়েন দেম্বেলে। ঘড়ির কাঁটা ৩২ মিনিট ছোঁয়ার আগেই ম্যাচের ভাগ্য একরকম একাই লিখে ফেলেন তিনি। মাঝে নরওয়ের থেলো আসগার্ড ২১ মিনিটে একটি গোল শোধ করেন। এতে ৩-১ ব্যাবধানে বিরিতিতে গিয়েছে দুই দল।

বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের!

চলতি বিশ্বকাপে গোল উৎসবের সঙ্গে ফুটবলাররা মেতেছেন হ্যাটট্রিক উৎসবে। বিশ্বকাপের গ্রুপ পর্বেই টুর্নামেন্ট দেখে ফেলল তৃতীয় হ্যাটট্রিক! আর এবার সেই জাদুকরী কীর্তি দেখালেন ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলে। নরওয়ের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ম্যাচের মাত্র ৩২ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এতেই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করে ফেললেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার স্ট্রাইকার এরিক প্রবস্ট। 

চলতি বিশ্বকাপে এটি যেমন দেম্বেলের প্রথম হ্যাটট্রিক, তেমনি টুর্নামেন্টের হিসেবে এটি হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’। এর আগে মেগা এই আসরে প্রতিপক্ষের জাল একা বুঁদ করে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও কানাডার গোলমেশিন জোনাথন ডেভিড। তাদের সেই কীর্তির পর আজ স্পটলাইট পুরোপুরি নিজের দিকে কেড়ে নিলেন দেম্বেলে।

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে আয়ারল্যান্ড। ছবি : ক্রিকইনফো

বিশ্ব এখন মেতেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। অন্য খেলা তাই একটু আঁধারেই চলে গেছে। এমন সময়ই ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে ভারতকে প্রথমবার হারিয়ে।

বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটি প্রথম জয় আইরিশদের। আগের ১১ দেখায় প্রতিটিতেই পরাজয় দেখেছে তারা। 

টি-টোয়েন্টির হিসেবে নবম ম্যাচে এসে জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বড় সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লরকান টাকার। তার ৫০ রানের বিপরীতে ৪৯ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডিলানি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারশিত রানা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে ওপেনিংয়ে ২৪৫.০০ স্ট্রাইকরেটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন শিবম দুবে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাট হোলার্ড। ভারতের ইনিংস ১৪৮ রানে থেমে যাওয়ায় হার দিয়ে শুরু হলো অধিনায়ক শ্রেয়াস আইয়ারের যুগ।

‘মেসির জন্য আমরা বিশ্বকাপে জীবন দিতে রাজি’

ক্রীড়া ডেস্ক
‘মেসির জন্য আমরা বিশ্বকাপে জীবন দিতে রাজি’
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার পর আর্জেন্টিনার অধিনায়ক মেসির উদযাপন। ছবি : রয়টার্স

এক জীবনে আর কিছুই পাওয়ার বাকি নেই লিওনেল মেসির। যা অপূর্ণতা ছিল সেটিও সর্বশেষ কাতার বিশ্বকাপে ঘুচিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়ে।

আজন্ম স্বপ্ন পূরণ করা মেসি এবার সুযোগ পাচ্ছেন নামের পাশে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি যোগ করতে। বিদায়টা সোনায় মোড়ানো হোক এমনটা চান তার সতীর্থরাও। তা করার জন্য জীবন দিতেও রাজি আছেন বলে জানিয়েছেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। 

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেছেন, ‘আমাদের অধিনায়ককে সেরা বিদায়ি উপহার দিতে নিজেদের সবটুকু বিলিয়ে দেব। অবশ্যই আমরা মনে-প্রাণে চাই খেলা চালিয়ে যাক। তবে তার জন্য আমরা জীবন বাজি রেখে লড়ে যাব।’

 

ফাইনাল পর্যন্ত যেতে পারলে বিশ্বকাপে এখনো ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। প্রতিটিতেই সব কিছু নিংড়ে দিয়ে লড়তে চান মেদিনা। ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের সামনে আরও ৬টি ম্যাচ রয়েছে। আমরা লড়াই করব এবং আমাদের যা কিছু আছে তার সবটুকু উজাড় করে দেব। আমাদের যেখানেই খেলতে বলা হোক না কেন, আমরা সবাই পুরোপুরি প্রস্তুত।’

ইতিমধ্যে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। আগামী ২৮ জুন জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাই অনেকটা মেসিদের জন্য নিয়মরক্ষার।