• ই-পেপার

মেজর সকার লিগে মেসির বিপক্ষে দেখা যেতে পারে নেইমারকে!

গ্রুপের শেষ ম্যাচে লিওকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

ক্রীড়া ডেস্ক
গ্রুপের শেষ ম্যাচে লিওকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

বিশ্বকাপে নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ কি গ্রুপের শেষ ম্যাচে পাবেন না লিওনেল মেসি? ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ফলে আগামী রবিবার সকালে জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে। নিয়মরক্ষার ম্যাচে দলের বাকিদের দেখে নিতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।

গ্রুপ পর্বে দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই বিশ্বকাপের নকআউটের লড়াই থেকে বিদায় নিয়েছে জর্দান। তাই তাদের সামনে আর্জেন্টিনাকে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। 

সেই কারণেই কি গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেবেন স্কালোনি? আর্জেন্টিনার কোচ সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেন, ‘সব ফুটবলারকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সকলের সুযোগ পাওয়া উচিত। জর্দান ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।’

তিনি কাকে বিশ্রাম দিতে চান, সেই বিষয়ে স্পষ্ট করে বলেননি স্কালোনি। তবে জল্পনা, সেই তালিকায় মেসি রয়েছেন। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে ৭৮ মিনিট মাঠে ছিলেন তিনি। করেছিলেন হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে পুরো ৯৫ মিনিটই খেলেছেন। একটি পেনাল্টি ফস্কালেও জোড়া গোল করেছেন।

নকআউটে তরতাজা মেসিকে প্রয়োজন স্কালোনির। আমেরিকার গরমে ফুটবলারদের খেলতে কষ্ট হচ্ছে। ফলে শারীরিক ধকল সামলানো খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে অন্য একটি জল্পনাও উঠে আসছে। মেসি যে ফর্মে রয়েছেন, তাতে জর্দানের বিরুদ্ধে খেললে আরো একটি হ্যাটট্রিক করতে পারেন। সে ক্ষেত্রে তাঁর গোলের সংখ্যা আরো বেড়ে যাবে। মেসির পিছনেই রয়েছেন কিলিয়ান এমবাপে। দুই তারকার লড়াই চলছে। সেই লড়াইয়ে আরও খানিকটা এগিয়ে যেতে পারবেন তিনি। নকআউটের ম্যাচের আগে পাঁচ দিন সময় রয়েছে। বিশ্রামের পর্যাপ্ত সুযোগ রয়েছে। ফলে কোচ চাইলেও মেসি বিশ্রাম নেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। অন্তত প্রথমার্ধ খেলার চেষ্টা করবেন তিনি।

মেসির পরিবর্তে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজকে খেলাতে পারেন স্কালোনি। জুলিয়ান আলভারেজ়, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নিয়োনার্দো পারেদেসরাও বেশিক্ষণ থাকতে পারেন মাঠে। তাঁরা চোট সারিয়ে ফিরেছেন। ফলে তাকে ম্যাচ ফিট করতে চাইবেন স্কালোনি। আগের ম্যাচে চোট পেয়ে উঠে যাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোকোও বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে শুরু থেকে খেলতে পারেন নিকোলাস ওটামেন্ডি।

দল ঢেলে সাজানোর কথা অস্বীকার মরিনহোর

ক্রীড়া ডেস্ক
দল ঢেলে সাজানোর কথা অস্বীকার মরিনহোর

বিশ্বকাপ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর নাম ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ড্রেসিংরুমেকে ঢেলে সাজানোর একটি সংবাদ চাউর হয়। সেই সাথে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কেও সাইন করান তিনি। তবে এরই মাঝে এলো নতুন তথ্য। রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে বড় ধরনের পরিবর্তনের ইচ্ছার কথা অস্বীকার করেছেন কোচ হোসে মরিনহো।

‘বিস্ট মোড অন’ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, দলের সেরা খেলোয়াড়রা থাকুক এবং তাদের ফর্মের উন্নতি ঘটুক। 

এদিকে লা লিগার এই জায়ান্টরা টানা দুই মৌসুম কোনো বড় শিরোপা জিততে পারেনি। কারণ দলের তারকা কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র (যার চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হচ্ছে) এবং জুড বেলিংহ্যাম দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন।

মরিনহো বলেন, ‘আমাদের রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলা উচিত নয়, তবে আমি শুধু একটি ছোট বিষয় উল্লেখ করতে পারি। আমি কিছু লেখা পড়েছি যেখানে লোকেরা বলছিল; হোসে মরিনহো এখানে আসছেন এবং তিনি দলের সেরা কিছু খেলোয়াড়কে বাদ দেবেন, যাদের নাকি এই মৌসুমে কিছু সমস্যা ছিল।’

এখন আমাকে এমন একটা দল গড়ার উপায় খুঁজে বের করতে হবে, যাতে আগের মৌসুমগুলোতে তাদের যে ধরনের সমস্যা হয়েছিল, সেরকম কোনো সমস্যা না হয়। কিন্তু সেরা খেলোয়াড়রাই হলো সেই খেলোয়াড় যাদের আপনি চান। যদি খুব ভালো নয় এমন খেলোয়াড়দের নিয়ে আপনার সমস্যা হয়, তবে সেটা একটা বড় সমস্যা। বড় খেলোয়াড়রা তো বড় খেলোয়াড়ই বলে যোগ করেন তিনি।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও সাংবাদিকদের প্রশ্নে হতবাক পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও সাংবাদিকদের প্রশ্নে হতবাক পচেত্তিনো

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হওয়ায় একাদশে ব্যাপক পরিবর্তন এনেছিলেন পচেত্তিনো। জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তুরস্ক। তুরস্কের কাছে হেরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সমালোচনামূলক প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো।  

গতকাল বৃহস্পতিবার রাতে সোফি স্টেডিয়ামে তুরস্কের কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মরিসিও পচেত্তিনোকে আক্রমণাত্মক এবং হতাশ দেখাচ্ছিল।  

সাংবাদিকদের প্রশ্নগুলোকে ‘অদ্ভুত’ এবং ‘তুচ্ছ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের কোচ বলেন, ‘তুরস্ক ৩ পয়েন্ট পেয়ে উদযাপন করছে, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে নকআউটে উঠে উদযাপন করছে... অথচ আপনারা আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি অভিনন্দনও জানালেন না, এটি কিছুটা ‘দুঃখজনক’।

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যেই বাদ পড়া একটি দলের কাছে শেষ মুহূর্তের পরাজয়ের পর ছন্দ হারানোর সম্ভাবনা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।’

‘আমার সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা গ্রুপে প্রথম হয়েছি। দুঃখিত বন্ধুরা, আমরা জিতেছি (গ্রুপে)।’ এই কথা বলেই তিনি দ্রুত প্রেস কনফারেন্স থেকে উঠে যান। 

গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে পা রাখা যুক্তরাষ্ট্র আগামী ১ জুলাই ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে রাউন্ড থার্টি টুর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে। চোট কাটিয়ে পুরো সময়ের জন্য মাঠে ফিরতে পারেন তারকা স্ট্রাইকার অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক।

অনুশীলনে পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলে

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে পরিবর্তনের আভাস আর্জেন্টিনা দলে

বিশ্বকাপে শেষের দিকে গ্রুপের ম্যাচগুলো। রাউন্ড থার্টি টুতে কে কার প্রতিপক্ষ সমীকরণ মেলাতে ব্যস্ত দলগুলো। জর্দানের বিপক্ষে মাঠে নামার আগে দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া শুরুর একাদশ সাজাতে পারে এমনই আভাস পাওয়া যাচ্ছে। তাতে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বেশ কয়েকজন তরুণ তারকা।

বৃহস্পতিবার দলের অনুশীলনে নির্ভার দেখা গেছে কোচ লিওনেল স্কালোনিকে। এ সময় প্রফুল্ল দেখা গেছে দলের খেলোয়াড়দের। ভিন্ন এক একাদশ সাজিয়ে অনুশীলন সেরেছেন কোচ।

গোলবারের নিচে কঠোর অনুশীলনে দেখা গেছে হুয়ান মুসোকে, যদিও ম্যাচে শুরু করবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা গঞ্জালো মন্তিয়েল পুরোপুরি ফিট, অনুশীলনে তার সঙ্গে ছিলেন নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ডের খরায় রাইন্ড থার্টি টুয়ের খেলা মিস করার ঝুঁকিতে এড়াতে লিয়ান্দ্রো পারেদেসকে সেন্ট্রাল মিডফিল্ডে নাও থাকতে পারে। অনুশীলনে তার সঙ্গে এজেকুয়েল পালাসিওস, জিওভানি লু সেলসো ও জিউলিয়ানো সিমিওনে ছিলেন। বিশ্বকাপে এখনো দেখা যায়নি ভ্যালেন্তিন বারকোকে। রোজারিও সেন্ট্রাল যুব দলের এই খেলোয়াড়েরও শুরু একাদশে থাকার সম্ভাবনা আছে।

উইঙ্গার হিসেবে মাঠে নামতে পারে নিকো পাজ। স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে জুলিয়ান আলভারেজ একরকম চূড়ান্তই থাকছেন। বিশ্বকাপের বর্তমান শীর্ষ গোলদাতা লিওনেল মেসি ছিলেন বেঞ্চে। আর্জেন্টাইন অধিনায়ককে দ্বিতীয়ার্ধে খেলানো হতে পারে। তবে কি কৌশল নেবেন স্কালোনি তা পরিষ্কার বুঝতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের।