• ই-পেপার

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাহসান, বৈশ্বিক সহায়তার আহ্বান

উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ

বিনোদন প্রতিবেদক
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
সংগৃহীত ছবি

প্রথমবারের মতো একই ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহান। এই তিন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’, যার পরিচালনায় রয়েছেন সালেহ সোবহান অনীম।

বৃহস্পতিবার (২৫ জুন) ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে সিরিজটি।

নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‘চারপাশের নানা অস্থিরতার মধ্যে একটু স্বস্তির গল্পই দর্শকদের উপহার দিতে চেয়েছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, যেগুলো আজও মনে দাগ কেটে আছে, সেই আবহ থেকেই “হেডলাইন” নির্মাণ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্প নয়; বরং তার আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্পও।’

‘হেডলাইন’-এ অপূর্ব, চঞ্চল চৌধুরী ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেক শিল্পী।

'স্বামীর চেয়েও বেশি ভালোবাসি'—শাহরুখকে বললেন ভক্ত

বিনোদন ডেস্ক
'স্বামীর চেয়েও বেশি ভালোবাসি'—শাহরুখকে বললেন ভক্ত
নারী ভক্ত জানান, তিনি নিজের স্বামীর চেয়েও শাহরুখকে বেশি ভালোবাসেন। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি কর্ণাটকের ম্যাঙ্গালোরে একটি রিয়েল এস্টেট কোম্পানির অনুষ্ঠানে অংশ নেন। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি নিজের জনপ্রিয় গানগুলোতে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথাও বলেন শাহরুখ। এ সময় এক নারী ভক্ত জানান, তিনি নিজের স্বামীর চেয়েও শাহরুখকে বেশি ভালোবাসেন। তার এমন মন্তব্যে পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।

জবাবে শাহরুখ মজা করে বলেন, ‘এ ধরনের কথা সবার সামনে না বলে আলাদা করে বললেই ভালো হতো!’

এরপর তিনি বলেন, ‘আমি জানি এটা ভালোবাসা থেকেই বলেছেন। আমি আপনার অনুভূতি বুঝতে পারছি, আর আশা করি আপনার স্বামীও বুঝবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনার স্বামীকেও ভালোবাসি, পুরো পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

অনুষ্ঠানের শুরুতে শাহরুখ কন্নড় ভাষায় ‘নমস্কার’ বলে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ম্যাঙ্গালোরের মানুষের ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় তিনি সত্যিই মুগ্ধ।

এদিকে, শাহরুখ খান এখন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় ভার্মা, সৌরভ শুক্লা ও রানী মুখার্জি। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?

বিনোদন ডেস্ক
কাইলি কি টিমোথির সন্তানের মা হতে চলেছেন?
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্ক। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, কাইলি জেনার তার প্রেমিক টিমোথি শালামেটের সন্তানের মা হতে চলেছেন।

একটি ভাইরাল পোস্টে বলা হয়, ‘কাইলি জেনার টিমোথি শালামেটের সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।’ পোস্টটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। একই ধরনের আরো কিছু পোস্টে একটি আলট্রাসাউন্ডের ছবিও শেয়ার করা হয়েছে, যা কাইলির বলে দাবি করা হয়।

তবে এখন পর্যন্ত কাইলি জেনার বা টিমোথি শালামেট—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তারা গর্ভধারণের খবর নিশ্চিত বা অস্বীকারও করেননি।

এদিকে যে এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম এ দাবি ছড়ানো হয়, সেটি মূলত ব্যঙ্গাত্মক ও প্যারোডি কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। ফলে ভাইরাল এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

kkk
ছবি : সংগৃহীত।

কাইলি জেনার ও টিমোথি শালামেটের সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৩ সালে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী মঞ্চে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। বর্তমানে তারা হলিউডের আলোচিত তারকা জুটিগুলোর একটি।

তাই আপাতত কাইলির গর্ভধারণের খবরকে শুধুই গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে। কারণ এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি।

‘ডাঙ্কি’ হিট না হওয়ার কারণ বললেন রাজকুমার হিরানী

বিনোদন ডেস্ক
‘ডাঙ্কি’ হিট না হওয়ার কারণ বললেন রাজকুমার হিরানী
সংগৃহীত ছবি

শাহরুখ খান ও পরিচালক রাজকুমার হিরানী—দুই বড় নাম একসঙ্গে ‘ডাঙ্কি’ সিনেমায় কাজ করায় মুক্তির আগেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, এটি বক্স অফিসে বড় সাফল্য আনবে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি।

২০২৩ সাল ছিল শাহরুখ খানের জন্য খুব বড় বছর। ওই বছর তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’—পরপর মুক্তি পায়। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে দারুণ সাড়া ফেললেও ‘ডাঙ্কি’ তুলনামূলকভাবে পিছিয়ে থাকে।

এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক রাজকুমার হিরানী। তিনি বলেন, প্রতিটি সিনেমা সব ধরনের দর্শকের সঙ্গে একভাবে সংযোগ তৈরি করতে পারে না। কিছু গল্প বড় পরিসরে সবার কাছে যায়, আবার কিছু গল্প নির্দিষ্ট দর্শকের মধ্যেই বেশি প্রভাব ফেলে।

তিনি উদাহরণ হিসেবে নিজের আগের সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর কথা উল্লেখ করেন। তার মতে, এই সিনেমাটি শিক্ষা ব্যবস্থা নিয়ে সহজভাবে গল্প বলায় প্রায় সবাই নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেয়েছিল। তাই এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

কিন্তু ‘ডাঙ্কি’র বিষয় ছিল ভিন্ন। এটি মূলত অবৈধভাবে বিদেশে যাওয়ার (ইলিগাল ইমিগ্রেশন) গল্প নিয়ে তৈরি। এই ধরনের বিষয় অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তাই সবাই সহজে গল্পের সঙ্গে যুক্ত হতে পারেনি বলে মনে করেন তিনি।

হিরানী আরো জানান, বিদেশে থাকা অনেক দর্শকের কাছ থেকে তিনি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। কানাডা, আমেরিকা এবং অন্যান্য দেশে থাকা অনেক মানুষ নিজেদের অভিজ্ঞতার সঙ্গে ছবির গল্প মেলাতে পেরেছেন। কেউ কেউ বলেছেন, বিদেশে থাকলেও তারা সব সময় ভালো নেই, দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়।

তবে তিনি স্বীকার করেন, এমন দর্শকের সংখ্যা তুলনামূলকভাবে সীমিত। তাই ছবিটি সব শ্রেণির দর্শকের কাছে একইভাবে জনপ্রিয় হতে পারেনি।

‘ডাঙ্কি’ ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তি পায়। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন তাপসী পান্নু ও ভিকি কৌশল। একই বছরে শাহরুখের আরো দুটি ব্লকবাস্টার ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে বড় সাফল্য পায়।

সূত্র : আনন্দবাজার