• ই-পেপার

হাম উপস‌র্গে ব‌রিশালে আ‌রো ২ শিশুর মৃত্যু

গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
নিহত মো. মাহিম শেখ। সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল সে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল সমর্থক মাহিম বাড়ির উঠানে একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। পরে বাতাসে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সে গাছে উঠে বাঁশটি পুনরায় সোজা করার চেষ্টা করে।

এ সময় বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে মাহিম বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবক শুভ বলেন, ‘ছেলেটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভেচকি গ্রামে এই  ঘটনা ঘটে।

​পারিবারিক সূত্রে জানা যায়, দুই সহোদর মায়ের সঙ্গে খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যায় বাড়ির পাশে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় দুই ভাই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় নিজ শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেয়ে স্বামী রাহুল রাহাত ও স্ত্রী লিজা খাতুন নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বিকেল চারটার দিকে তাদের ডাকাডাকি করে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের তিরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তারা প্রেম করে বিয়ে করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পারিবারিক দ্বন্দ্বসহ অন্যান্য কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

চোরাই মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিল মালিকপক্ষ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
চোরাই মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিল মালিকপক্ষ
সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের পর আইনি প্রক্রিয়া ছাড়াই সেটি ফেরত চায় মালিকপক্ষের লোকজন। পুলিশ সদস্য না দেওয়ায় তার ওপর হামলা চালিয়ে সেটি ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি পুনরুদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ তাকে আটক করেন। এ সময় মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেওয়ার জন্য বললেও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্য আহত হন। পরে  কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলাকারীদের আটকের অভিযান চলছে। এ ছাড়া চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

হাম উপস‌র্গে ব‌রিশালে আ‌রো ২ শিশুর মৃত্যু | কালের কণ্ঠ