• ই-পেপার

যেসব প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

অনলাইন ডেস্ক
বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার
সংগৃহীত ছবি

বিদেশে বাংলাদেশিদের কর্মদক্ষতা বাড়াতে আগে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, মেন্ডারিন কিংবা জার্মানি শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, বলতে পারা, লিখতে পারার শিক্ষাটা আমাদের ছেলে-মেয়েদের দিলে বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন প্রাথমিক পাস করা একজন শিক্ষার্থী সঠিকভাবে রিডিং পড়তে পারে না এবং জিপিএ ৫ পাওয়া একজন শিক্ষার্থী ইংরেজিতে শুদ্ধ বাক্য গঠন করতে পারে না। 

প্রস্তাবিত বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 
 

ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক

নোবিপ্রবি প্রতিনিধি
ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবির ২৩ শিক্ষার্থী ও ১৩ শিক্ষক
সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ডিনস অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য ২৩ জন শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষককে মনোনীত করা হয়েছে। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। 

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দুই শিক্ষাবর্ষের ৭টি অনুষদ থেকে ২৩ জন শিক্ষার্থী এবং ৫টি অনুষদ থেকে ১৩ জন শিক্ষক এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিবছর অনুষদভিত্তিক একাডেমিক কৃতিত্ব, গবেষণা কার্যক্রম ও প্রকাশনার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষার্থী ক্যাটাগরিতে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নাহিন সুলতানা লিজা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের নিলয় দাস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন।

একই শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাফিসা জান্নাতুল মাওয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের সাদিউল আলম চৌধুরী এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।

জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মো. রকিবুল হাসান, ফার্মেসি বিভাগের ফজলে রাব্বী শুভ এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সুকন্যা সাহা এ সম্মাননা পেয়েছেন। আইন অনুষদ থেকে আইন বিভাগের মো. মুবদি ইসলাম এবং বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান বিভাগের ইশরাত জাহান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মনিকা ধর ও অ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিভাগের সাবরিনা সুলতানা রিচি মনোনীত হয়েছেন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ইশরাত জাহান ইভা, সমাজকর্ম বিভাগের সাদিয়া সুলতানা এবং অর্থনীতি বিভাগের মোসাম্মৎ কামরুন নাহার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষাবিজ্ঞান অনুষদ থেকে এডুকেশন বিভাগের রাহনুমা নূরাইন ও এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হাফসা আক্তার এবং বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মারিয়া তাবাসসুম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ডালিয়া রানী শর্মা ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

শিক্ষক ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষককে বিভিন্ন গবেষণাভিত্তিক ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে।

মনোনীত শিক্ষকরা হলেন– প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ড. অপূর্ব অধিকারী, ড. এস এম সোহেল রানা, প্রফেসর ড. মো. আশরাফুল আলম, ড. মোহাম্মদ আব্দুল মোমিন সিদ্দিকী, জাকিউল ইসলাম, নিগার সুলতানা, মো. আতীকুজ্জামান,  প্রফেসর ড. আব্দুল কাইয়ুম মাসুদ, মো. শাহরিয়ারে সেতু, তানভীর আহমেদ, ড. তৌহিদ হাসান, ড. শিপন দাশগুপ্ত ও ড. শ্যামল কুমার পাল।    

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গবেষণা, প্রকাশনা এবং একাডেমিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরো উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাবি ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক হচ্ছে
সংগৃহীত ছবি

একাডেমিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে যৌথ কার্যক্রম ও গবেষণা প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সম্প্রতি তুরস্ক সফরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেক্টরের সঙ্গে মতবিনিময় করেন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।

বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমঝোতা স্মারকের আওতায় বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন বিষয়ে যৌথ ডিপ্লোমা প্রোগ্রাম ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে। পাশাপাশি উভয় বিশ্ববিদ্যালয় একাডেমিক প্রকাশনা ও তথ্য-উপাত্ত বিনিময় করবে।

উল্লেখ্য, আধুনিক তুরস্কের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

সাত মাসেও শেষ হয়নি নোবিপ্রবি ছাত্রদল আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট

নোবিপ্রবি প্রতিনিধি
সাত মাসেও শেষ হয়নি নোবিপ্রবি ছাত্রদল আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট
সংগৃহীত ছবি

বিজয় দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন, আকর্ষণীয় পুরস্কার এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদল আয়োজিত আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট শুরু হয়েছিল। তবে টুর্নামেন্ট শুরুর প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনো অনুষ্ঠিত হয়নি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত টুর্নামেন্টের প্রচারপত্রে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। ওই বছরের ৮ ডিসেম্বর টুর্নামেন্টটি শুরুর কথা থাকলেও শুরু হয় ১০ ডিসেম্বরে। পরে বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এরপর, ঈদুল ফিতরের বন্ধ শেষে ২য় পর্বের খেলাও অনুষ্ঠিত হয়। 

তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হলেও ডিসেম্বরের মধ্যেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ২০২৬ সালের ২১ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ রাখা হয়।

আয়োজক সূত্র জানায়, টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, ফিজিক্স এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ। তবে এখনো সেমিফাইনাল ও ফাইনালের সূচি ঘোষণা করা হয়নি।

টুর্নামেন্ট দীর্ঘায়িত হওয়ার কারণ জানতে চাইলে নোবিপ্রবি ছাত্রদলের ক্রীড়া সম্পাদক শেখ আবরার নাসিফ বলেন, ‘টুর্নামেন্ট শুরুর পর জাতীয় পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততা এবং পরে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা থাকায় আমরা কেন্দ্রীয় মাঠে খেলার আয়োজন করতে পারিনি।’

তিনি বলেন, ‘আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস রয়েছে। এ কারণে এখনো খেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। দিবসের পর একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই আয়োজনের মাধ্যমেই আমরা সেমিফাইনাল ও ফাইনাল সম্পন্ন করতে চাই।’

এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন, ‘টুর্নামেন্ট শুরুর পর জাতীয় পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও রাজনৈতিক ব্যস্ততা তৈরি হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ, দেশনেতা তারেক রহমানের প্রত্যাবর্তন এবং জাতীয় নির্বাচনকে ঘিরে নানা কার্যক্রম ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আমাদের বড় পরিসরের কর্মসূচিও রয়েছে। এসব কারণে কিছুটা বিলম্ব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসের ১৫ দিনের মধ্যেই আমরা সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ একটি বড় কনসার্ট আয়োজনের মাধ্যমে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা নিয়েছি।’

তবে দীর্ঘ সময় ধরে টুর্নামেন্ট ঝুলে থাকায় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী হতাশা প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে এবং অংশগ্রহণকারী দলগুলোর আগ্রহ ধরে রাখতে দ্রুত টুর্নামেন্ট শেষ করা প্রয়োজন।