• ই-পেপার

সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

ইউনিকো হসপিটালে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং’

প্রেস বিজ্ঞপ্তি
ইউনিকো হসপিটালে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং’
সংগৃহীত ছবি

দেশের ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সেবাকে আরো সমৃদ্ধ ও আন্তর্জাতিকমানে উন্নীত করার লক্ষ্যে ইউনিকো হসপিটাল পিএলসি সফলভাবে আয়োজন করেছে ‘ন্যাশনাল নার্সিং ওয়ার্কশপ-২০২৬’। কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সিং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ব্যাবহারিক দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে জরুরি ও জটিল রোগীসেবার মান বাড়ানোই ছিল এই বিশেষ কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতার। ইউনিকো হসপিটালের চিফ অব নার্সিং সার্ভিস এলিজাবেথ জোথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিকো হসপিটালের চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রতিষ্ঠাতা সভাপতি ও হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মোহাম্মদ ওমর ফারুক এবং কনসালট্যান্ট ডা. উম্মে কুলসুম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোওয়াটার ইন্টারন্যাশনাল (কানাডা)-এর প্রোনার্স প্রকল্পের ন্যাশনাল নার্স স্পেশালিস্ট মো. আহসান হাবিব এবং ক্রিটিক্যাল কেয়ার নার্সিং সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি ড. নাহিদা আখতারসহ দেশের খ্যাতনামা চিকিৎসক ও নার্সিং নেতারা।

দিনব্যাপী এই কর্মশালায় অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী নার্সরা জটিল রোগী ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে ছিল সিপিআর ও ডিফিব্রিলেশন, ক্র্যাশ কার্ট ম্যানেজমেন্ট, এন্ডোট্র্যাকিয়াল টিউব কেয়ার, মেকানিক্যাল ভেন্টিলেটর পরিচালনা এবং প্রেসার আলসার (বেডসোর) ব্যবস্থাপনা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের অর্জিত দক্ষতা মূল্যায়নের জন্য একটি প্রতিযোগিতামূলক ‘পোস্ট-টেস্ট’ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সব অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং পোস্ট-টেস্টে সেরা পারফরম্যান্সের জন্য শীর্ষ তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কর্তৃপক্ষ জানান, এই ধরনের সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে ইউনিকো হসপিটাল দেশে নার্সিং পেশার দক্ষতা উন্নয়ন, পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি এবং উন্নত ও বিশ্বস্ত রোগীসেবা নিশ্চিত করার অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে।

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

প্রেস বিজ্ঞপ্তি
আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ
সংগৃহীত ছবি

আনোয়ার ইস্পাত সিভিল ইঞ্জিনিয়ারিং ফুটবল ফেস্ট ২০২৬ উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল শনিবার (২৭ জুন) রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই দল। মাঠজুড়ে ছিল ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, আনোয়ার ইস্পাতের সম্মানিত ডিলার এবং আনোয়ার ইস্পাত এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

স্বাস্থ্যনীতি শক্তিশালী করতে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’-এর যাত্রা শুরু

দেশের স্বাস্থ্যখাতে নাগরিক অংশগ্রহণ, গবেষণাভিত্তিক নীতিনির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে “ডায়লগ অন হেলথ পার্লামেন্ট বাংলাদেশ ২০২৬” শীর্ষক একটি উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এ সংলাপে দেশের স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষাবিদ, তরুণ নেতৃত্ব এবং ২০টিরও বেশি স্বাস্থ্যবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. রাজিকুল হাসান এবং সঞ্চালনা করেন সংগঠনের গভর্নিং বডির সদস্য ডা. মাহবুবুর রহমান রাজিব।

গোলটেবিল আলোচনায় অংশ নেন জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র ফ্যাকাল্টি ডা. হালিদা হানুম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ, একই প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক শাফিউন নাহিন শিমুল, স্বাস্থ্য অধিদপ্তরের স্কুল হেলথ প্রোগ্রামের সহকারী পরিচালক মো. আসিফ ইকবাল, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. মোহাম্মদ জাকারিয়া রানা, সেরাক-বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এস. এম. শাইকাত, ইটস হিউনিটি ফাউন্ডেশন -এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ -এর প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক এবং ইউনিসেফ বাংলাদেশ -এর ন্যাশনাল কনসালট্যান্ট (কৈশোরকালীন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য) ডা. এ.এন.এম. এহতেশাম কবির।

অনুষ্ঠানে “হেলথ পার্লামেন্ট বাংলাদেশ” নামে একটি নাগরিকভিত্তিক স্বাস্থ্য সংলাপ প্ল্যাটফরমের ধারণা, কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ওয়েলবিং কেয়ার ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য মাহমুদুল হাসান। তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র, স্থানীয় জনগণের মতামত এবং গবেষণালব্ধ তথ্যকে সমন্বিত করে একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে ৩০০ জন ‘হেলথ পার্লামেন্ট মেম্বার’ নিয়ে একটি জাতীয় নেটওয়ার্ক গঠন করা হবে। তাঁরা নিজ নিজ এলাকার স্বাস্থ্যসেবার বাস্তব সমস্যা, নাগরিকদের মতামত, স্থানীয় চাহিদা ও সেবার সীমাবদ্ধতা চিহ্নিত করে গবেষণাভিত্তিক সুপারিশ প্রণয়ন করবেন এবং তা সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও সরকারি সংস্থার কাছে উপস্থাপন করবেন। এর মাধ্যমে জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচকরা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং তরুণদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। তাঁরা মনে করেন, স্বাস্থ্যসেবার বাস্তব সমস্যা সম্পর্কে স্থানীয় পর্যায় থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং সেগুলো গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপন করা গেলে স্বাস্থ্যখাতে আরও কার্যকর ও টেকসই সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ বলেন, ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ সরকারের বিকল্প নয়; বরং সরকারের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে একটি সহায়ক নাগরিক প্ল্যাটফরম হিসেবে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘সংসদ সদস্যদের পক্ষে প্রতিটি এলাকার স্বাস্থ্যসংক্রান্ত ক্ষুদ্র সমস্যা জানা সম্ভব হয় না। তাই স্থানীয় পর্যায় থেকে তথ্য সংগ্রহ ও গবেষণাভিত্তিক সুপারিশ সরকারের কাছে পৌঁছে দিতে পারলে তা স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের জাতীয় উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, একাডেমিক প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতা ও দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন’। সম্মিলিত উদ্যোগ ছাড়া এ ধরনের একটি বৃহৎ প্ল্যাটফরমকে টেকসই করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র ফ্যাকাল্টি ডা. হালিদা হানুম আখতার বলেন, ‘বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ে জ্ঞান, দক্ষতা ও গবেষণার ঘাটতি নেই। দেশের গবেষকরা আন্তর্জাতিক মানের জার্নালে নিয়মিত গবেষণা প্রকাশ করছেন। তবে গবেষণা, নীতিনির্ধারণ এবং বাস্তব প্রয়োগের মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, হেলথ পার্লামেন্ট বাংলাদেশ সেই ব্যবধান দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

বক্তারা আরো বলেন, এ উদ্যোগ সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা (ইউনিভার্সাল হেলথ কভারেজ -ইউ এইচ সি ) অর্জনের লক্ষ্য এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এস ডি জি -৩) বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। নিয়মিত নীতি সংলাপ, স্বাস্থ্য বাজেট বিশ্লেষণ, গবেষণা, অ্যাডভোকেসি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে একটি শক্তিশালী নাগরিকভিত্তিক স্বাস্থ্য আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসমতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচকরা সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের আহ্বান জানান। তাঁদের মতে, অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা, নিয়মিত গবেষণা এবং তথ্যভিত্তিক সুপারিশের মাধ্যমে হেলথ পার্লামেন্ট বাংলাদেশ দেশের স্বাস্থ্যনীতি উন্নয়নে একটি শক্তিশালী ও কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

গোলটেবিল আলোচনা শেষে হেলথ পার্লামেন্ট বাংলাদেশ-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং এর লোগো উন্মোচন করা হয়। উপস্থিত অতিথিরা উদ্যোগটিকে একটি অন্তর্ভুক্তিমূলক, গবেষণাভিত্তিক ও নাগরিক-অংশগ্রহণমূলক জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি হেল্প দা ফিউচার-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যভিত্তিক ফার্মাসিউটিক্যাল স্টার্টআপ মাই ফার্মা লিমিটেড  ছিল পাওয়ার্ড বাই পার্টনার । সহযোগী হিসেবে ছিল এডুড্রাইভ , আয়ুশকান্দি আই হসপিটাল এবং বিশ্বনাথ আই হসপিটাল। কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল জেসিআই ঢাকা ডিপ্লোমেটস, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) এবং ইয়ুথ কানেক্ট।

অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

ওমেরা এলপিজির ব্যতিক্রমী রিটেইলার ক্যাম্পেইনের গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজি আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’’-এর গ্র্যান্ড Winner's Night 2026।

ওমেরা এলপিজি সবসময়ই রিটেইলার্স-দের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে। সেই ভাবনা থেকেই ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হয় ব্যতিক্রমী এই ক্যাম্পেইন। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলার্স-দের ওমেরা এলপিজির ব্র্যান্ডিং উপকরণ ও সিলিন্ডার ব্যবহার করে নিজেদের Retail Shop সাজিয়ে ছবি পাঠানোর আহ্বান জানানো হয়। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল রিটেইলার্স-দের সম্পৃক্ততার মাধ্যমে দেশজুড়ে ওমেরা এলপিজির ব্র্যান্ড ভিজিবিলিটি আরও শক্তিশালী করা এবং Retail Network-এর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করা। প্রাথমিকভাবে তিন মাসের জন্য পরিকল্পিত হলেও সারাদেশের রিটেইলার্স -দের অভূতপূর্ব সাড়া, উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণের কারণে ক্যাম্পেইনের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে এপ্রিল ২০২৬ পর্যন্ত পরিচালিত হয়।

চার মাসব্যাপী এই আয়োজনে দেশের ৬৪ জেলা থেকে ৩,৫০০-এরও বেশি Retailer অংশগ্রহণ করেন, যা বাংলাদেশের এলপিজি শিল্পে Retailer Engagement-এর ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ক্যাম্পেইনে জাতীয় পর্যায়ে Top 10 Winner-দের পাশাপাশি দেশের ৬৪ জেলার সেরা Retailer-দের সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে শীর্ষ তিন বিজয়ী হলেন—

  • চ্যাম্পিয়ন: জামালপুরের MS Raisha Trading-এর স্বত্বাধিকারী আরিফুল ইসলাম রাসেল।
  • ১ম রানার-আপ: মৌলভীবাজারের Arif Sound & Lighting-এর স্বত্বাধিকারী মো. আরিফুল ইসলাম।
  • ২য় রানার-আপ: হবিগঞ্জের Tofazzal Diner Aroth-এর স্বত্বাধিকারী মো. রুবেল।

চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন দুইজনের বিদেশ ভ্রমণের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ। এছাড়াও বিজয়ীদের জন্য ছিল মোটরসাইকেল, বিদেশ ভ্রমণ, বিভিন্ন হোম এপ্লিয়েন্স এবং আকর্ষণীয় গিফট হ্যামপার। ক্যাম্পেইনজুড়ে সাপ্তাহিক ও মাসিক বিজয়ীদেরও সম্মাননা হিসেবে প্রদান করা হয়েছে বিভিন্ন আকর্ষণীয় উপহার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেরা এলপিজির সিইও তানজীম চৌধুরী, সিওও মাথীন্দ্র ডি জয়সা, সিএফও আতিয়ার রহমান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিজয়ী রিটেইলার্স এবং ওমেরা এলপিজির সেলস টিম-এর সদস্যরা।

সাংস্কৃতিক পরিবেশনা, মনোজ্ঞ আয়োজন এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই সন্ধ্যায় ওমেরা এলপিজির Management তাদের Retail Partners-দের আন্তরিক সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে এই অসাধারণ সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করা Field Sales Team-এর অবদানও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।

‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই" শুধু একটি ক্যাম্পেইন নয়; এটি ছিল রিটেইলার্স -দের সঙ্গে ওমেরা এলপিজির আস্থা, সম্পৃক্ততা ও অংশীদারিত্বের এক অনন্য যাত্রা। দেশজুড়ে হাজারো Retail Shop-এ ওমেরা এলপিজির ব্র্যান্ড উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এই উদ্যোগ বাংলাদেশের এলপিজি শিল্পে Retailer Engagement ও Brand Visibility-এর ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

ওমেরা এলপিজি বিশ্বাস করে, একটি স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয়, যখন সেই স্বপ্নে হাজারো মানুষ একসঙ্গে বিশ্বাস করে। আর এই সাফল্যের প্রকৃত অংশীদার দেশের প্রতিটি রিটেইলার, যাদের ভালোবাসা, নিষ্ঠা ও অংশগ্রহণেই সম্ভব হয়েছে এই অনন্য অর্জন।