• ই-পেপার

শায়রুল কবির

অনেকটাই সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

অনুদানের তালিকায় মেয়ের নাম, এমপিকে সতর্ক করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক
অনুদানের তালিকায় মেয়ের নাম, এমপিকে সতর্ক করল জামায়াত

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২৮ জুন) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, আতাউর রহমানের বাচ্চু ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তাঁর মেয়ের নাম পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হওয়ার পর তাঁকে সতর্ক করল জামায়াত।

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে : গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে : গোলাম মাওলা রনি
সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, প্রতিটি গণঅভ্যুত্থান আগেরটির তুলনায় জ্যামিতিক হারে বড় হয়েছে এবং আগামীতে এমন একটি গণঅভ্যুত্থান ঘটতে পারে, যা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কেন্দ্রিত হতে পারে।

সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ গণআন্দোলন নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিটি গণঅভ্যুত্থান আগের তুলনায় আকার, অংশগ্রহণ ও প্রভাবের দিক থেকে ক্রমশ বড় হয়েছে। তার আশঙ্কা, এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে যে বড় ধরনের গণঅভ্যুত্থান ঘটতে পারে, তা জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কেন্দ্রিত হতে পারে।

তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দুর্বল হয়ে পড়ায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের রাজনীতিতে এখন মূলত তিনটি শক্তি সক্রিয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন— বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ন্যাশনাল সিটিজেন পার্টি।

গোলাম মাওলা রনি দাবি করেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দীর্ঘ সময় ধরে সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং ১৭–১৯ বছরের রাজনৈতিক বাস্তবতায় দলটির নেতৃত্ব ও কাঠামোগত ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ অতীতের বিভিন্ন রাজনৈতিক সময়কাল, বিশেষ করে ১/১১ পরবর্তী পরিস্থিতিতে সাংগঠনিকভাবে টিকে থাকা ও বিস্তারের সুযোগ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ের ন্যারেটিভ, দলগুলোর সাংগঠনিক শক্তি-দুর্বলতা এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।

তবে তিনি উল্লেখ করেন, এগুলো তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও পর্যবেক্ষণ, যা তিনি একটি টক শোতে তুলে ধরেছেন।

এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে : সেঁজুতি

অনলাইন ডেস্ক
এনসিপি জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে : সেঁজুতি

এনসিপির অঙ্গসংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বলেছেন, ‘এনসিপিতে অভিজ্ঞতার অভাব রয়েছে। এ কারণে তারা অনেক ভুলভাল ডিসিশন নিয়েছে। জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে।’

বিএনপিতে যোগ দেওয়ার পর শনিবার (২৭ জুন) একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সেঁজুতি হোসাইন বলেন, ‘আমি বিএনপিতে এসেছি কোনো পদ-পদবির লোভে নয়। জনগণের জন্য কাজ করতে বিএনপিতে যোগ দিয়েছি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, ভোটাধিকারে বিশ্বাসী। এলাকার সমস্য সমাধানের জন্য আমার যতটুকু করা দরকার চেষ্টা করে যাব। সব সময় সাধারণ মানুষের পাশে থাকব।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান হয়েছে দুই বছর। সেই জুলাই থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ও পরে নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেই। মানুষকে আমাদের সঙ্গে আসার কথা বললে তারা জানতে চাইত নাগরিক কমিটি কী? তারা চিনত না জানত না। যদিও বছরখানেক হলো এনসিপি দল হিসেবে নিবন্ধিত হয়েছে।’

এ নেত্রী বলেন, ‘নিজের পরিবারকে দূরে ঠেলে, পকেটের টাকা খরচ করে, সময় দিয়ে এনসিপিকে দাঁড় করিয়েছি। একটা দল হিসেবে পরিচয় দিয়েছি। আমরা যারা সময় দিয়েছি, বিশেষ করে ঢাকা উত্তর জেলায় নাগরিক পার্টি তাদের ব্যাপকভাবে হতাশ করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘তারা একেকজন নেতৃবৃন্দকে ধরে এনে কার বিনিময়ে নমিনেশন দিয়েছে। এখানে দিলশানা পারুল নামে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাকে কউ চেনেই না। জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণে তিনি কিছু ভোট পেয়েছেন আর তিনি আমার বিরুদ্ধে কথা বলেন।’

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ আলম

অনলাইন ডেস্ক
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট শেয়ার করছেন। পোস্টে ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শনিবার (২৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা হবেন’ উল্লেখ করে একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করে এ পোস্টটি করেন।

পোস্টের শুরুতে মাহফুজ আলম লেখেন, ‘আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।’

এরপর তিনি লেখেন, ‘শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।’

পোস্টে জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি উল্লেখ করেন তিনি। উদ্ধৃতিতে বলা হয়েছে, ‘সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।’ একই সঙ্গে তিনি ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ার পরামর্শও দেন।

তবে এ পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়েও স্পষ্ট করেননি।