• ই-পেপার

প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

  • পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
  • ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে তিন হাজার ৭৯১ বোতল অ্যালকোহল, চার হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ছয় লাখ সাত হাজার ৭৬৯টি বিড়ি-সিগারেট, ৩৩.৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা। এ ছাড়া ৭২.৫০ মিলিলিটার এলএসডি, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও আফিম তৈরির ২০ বোতল কেমিক্যাল।

শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর শাহবাগ থেকে ৪০ লাখ জাল টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেননাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)। গত শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। নিয়াজ মেহেদী বলেন, শনিবার রাতে মোতালিব প্লাজার পাঁচ তলায় একটি দোকানে কিছু ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছেএমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে  ৪০ লাখ টাকার জাল টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

 

ফেলোশিপ পেলেন কালের কণ্ঠের দুই প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক
ফেলোশিপ পেলেন কালের কণ্ঠের দুই প্রতিবেদক

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ সম্পন্ন করায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৬ জন সাংবাদিককে সনদ ও স্মারক দেওয়া হয়েছে। ফেলোশিপপ্রাপ্তদের মধ্যে ছিলেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিশাত বিজয় ও অনির্বাণ বিশ্বাস।

গতকাল রবিবার পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিগম্যতা শীর্ষক এক সম্মিলনে ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকদের সনদ ও স্মারক দেওয়া হয়।

সম্মিলনে সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও সেবাপ্রাপ্তির সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

 

 

ডুরার সাধারণ সম্পাদক হলেন কালের কণ্ঠের জহিরুল

নিজস্ব প্রতিবেদক
ডুরার সাধারণ সম্পাদক হলেন কালের কণ্ঠের জহিরুল
জহিরুল ইসলাম

সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার জহিরুল ইসলাম।

রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে গত শুক্রবার অনুষ্ঠিত ডুরার বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। জহিরুল ইসলাম আগের কমিটিতেও একই দায়িত্ব পালন করেছেন।

সভায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। পরে তিনি নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একলাছ হক, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান।