ইতিহাস প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায়
[পূর্বপ্রকাশের পর]
বহু নির্বাচনী প্রশ্ন
১। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৭৭৬ সালে খ. ১৭৮৯ সালে
গ. ১৭৯৯ সালে ঘ. ১৮০৪ সালে
২। ফরাসি বিপ্লবের পেছনে অর্থনৈতিক কারণগুলো ছিল—
i. রাজপরিবারের বিলাসবহুল জীবন ও অমিতব্যয়িতা
ii. আমেরিকার স্বাধীনতাযুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ ও বিপুল ঋণ
iii. কর ব্যবস্থার সুষম বণ্টন ও সাম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
ক. চতুর্দশ লুই
খ. পঞ্চদশ লুই
গ. ষোড়শ লুই
ঘ. নেপোলিয়ন বোনাপার্ট
৪। ফরাসি বিপ্লবের সময় রাজকীয় কারাগার ‘বাস্তিল দুর্গ’ কিসের প্রতীক ছিল?
ক. রাজতন্ত্রের গৌরবের
খ. ফরাসি ঐতিহ্যের
গ. চরম স্বৈরাচার ও শোষণের
ঘ. সামরিক শক্তির
৫। ফরাসি রানি মারি আঁতোয়ানেত ইতিহাসে নিন্দিত ছিলেন—
i. অতিরিক্ত অপচয় ও অহংকারী স্বভাবের জন্য
ii. রাষ্ট্রীয় রাজনীতি ও প্রশাসনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের জন্য
iii. দরিদ্র জনগণের প্রতি অগাধ সহানুভূতির জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। ফরাসি বিপ্লবের মূল বাণী বা আদর্শ কী ছিল?
ক. সাম্য, মৈত্রী ও স্বাধীনতা খ. রাজতন্ত্র, সামন্ততন্ত্র ও দাসত্ব
গ. পুঁজিপতি, বুর্জোয়া ও শ্রমিক ঘ. ধর্ম, সমাজ ও অর্থনীতি
৭। ‘The Social Contract’ (সামাজিক চুক্তি) গ্রন্থটির রচয়িতা কে?
ক. ভলতেয়ার খ. মন্টেস্কু
গ. রুশো ঘ. জন লক
৮। ‘টেনিস কোর্টের শপথ’ এর ক্ষেত্রে প্রযোজ্য—
i. এটি ১৭৮৯ সালের ২০ জুন অনুষ্ঠিত হয়
ii. তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার শপথ নেন
iii. এর নেতৃত্বে ছিলেন রাজা ষোড়শ লুই নিজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
ক. মন্টেস্কু খ. ভলতেয়ার
গ. রুশো ঘ. ডেনিস ডিডেরো
১০। বিপ্লবপূর্ব ফরাসি সমাজের ‘তৃতীয় সম্প্রদায়’ এর অন্তর্ভুক্ত ছিল—
i. বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণি
ii. কৃষক, শ্রমিক ও সানকুলেত
iii. যাজক ও অভিজাত শ্রেণি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। ঐতিহাসিক ‘বাস্তিল দুর্গ’ আক্রমণের তারিখ কোনটি ছিল?
ক. ১৭ জুন ১৭৮৯ খ. ২০ জুন ১৭৮৯
গ. ১৪ জুলাই ১৭৮৯ ঘ. ২৬ আগস্ট ১৭৮৯
১২। ১৭৮৯ সালের ২৬ আগস্ট ঘোষিত ‘মানব ও নাগরিকের অধিকার ঘোষণা’র মূল কথা ছিল—
i. মানুষ স্বাধীন ও সমান অধিকার নিয়ে জন্মায়
ii. আইনের চোখে সকলেই সমান
iii. রাজার ঐশ্বরিক ক্ষমতা অক্ষুণ্ন থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। ফরাসি বিপ্লবের ‘বিপ্লবের পথপ্রদর্শক’ বলা হয় কাকে?
ক. রুশোকে খ. ভলতেয়ারকে
গ. মন্টেস্কুকে ঘ. মীরাবোকে
নিচের উদ্দীপক পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নিশিতা ইতিহাস ক্লাসে জানতে পারল যে, অষ্টাদশ শতকে ইউরোপের একটি দেশে এমন কিছু লেখকের জন্ম হয়েছিল যাঁরা কোনো অস্ত্র ছাড়া শুধু কলমের জোরে সমাজকে কাঁপিয়ে দিয়েছিলেন। তাঁরা বই লিখেছিলেন, যা পড়ে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে।
১৪। উদ্দীপকের লেখকরা ফরাসি বিপ্লবের কোন প্রভাবক শ্রেণিকে নির্দেশ করেন?
ক. সামন্তপ্রভু শ্রেণি
খ. ফরাসি দার্শনিক ও বুদ্ধিজীবী শ্রেণি
গ. রাজকীয় আমলা শ্রেণি
ঘ. বিদেশি সামরিক উপদেষ্টা
১৫। উদ্দীপকে ইঙ্গিতকৃত দার্শনিকদের মধ্যে
‘The Spirit of the Laws’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ভলতেয়ার খ. রুশো
গ. মন্টেস্কু ঘ. ডেনিস ডিডেরো
১৬। বিপ্লবপূর্ব ফ্রান্সে প্রচলিত ‘তাইল’ কোন ধরনের কর ছিল?
ক. ধর্মীয় কর
খ. লবণ কর
গ. স্থাবর সম্পত্তি বা ভূসম্পত্তি কর
ঘ. আয়কর
উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. ক
৬. ক ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. গ
১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ।