• ই-পেপার

অপ্রতিরোধ্য মেসি

টিভিতে

টিভিতে

টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ

নরওয়ে-সেনেগাল

সরাসরি, সকাল ৬টা

জর্দান-আলজেরিয়া

সরাসরি, সকাল ৯টা

পর্তুগাল-উজবেকিস্তান

সরাসরি, রাত ১১টা

ইংল্যান্ড-ঘানা

সরাসরি, রাত ২টা

ক্রোয়েশিয়া-পানামা

সরাসরি, বুধবার ভোর ৫টা

অন্যান্য চ্যানেল

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ড-স্কটল্যান্ড

সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট, স্টার স্পোর্টস ১

 

মাঠে ছেলে গ্যালারিতে মা

মাঠে ছেলে গ্যালারিতে মা
অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে ছেলে ভোজিনিয়ার খেলা মাঠে বসে দেখেছেন মা আনা কান্দিদা ইভোরা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ভিআইপি গ্যালারিতে কেপ ভার্দের পতাকা হাতে নিজ দেশকে সমর্থন জোগান ভোজিনিয়ার মা। ছবি : রয়টার্স

মাসসেরা মুশফিক

মাসসেরা মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। এই পুরস্কারের দৌড়ে মুশফিক পেছনে ফেলেন সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে। ঘরের মাঠে গত মাসে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশে বড় অবদান ছিল মুশফিকের। ৬৩.২৫ গড়ে ২৩৫ রান করে সিরিজসেরার পুরস্কার জিতিছিলেন তিনি।

 

জার্মান শিবিরে ধাক্কা

জার্মান শিবিরে ধাক্কা

বিশ্বকাপের গ্রুপ পর্বেই বড় ধাক্কা খেল জার্মানি। চোটের কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলটির প্রথম পছন্দের ডিফেন্ডার নিকো স্লটারবেক। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা গতকাল সোমবার জানিয়েছে, অ্যাংকলের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন ২৬ বছর বয়সী স্লটারবেক। আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। রয়টার্স