• ই-পেপার

তুরস্কে মেয়রসহ গ্রেপ্তার ৩৭

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

কালের কণ্ঠ ডেস্ক
২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

২০১১ সালের ভয়াবহ তোহুকু ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।

বিজ্ঞানীদের মতে, ৯ মাত্রার সেই ভূমিকম্পের ফলে সৃষ্ট একটি অত্যন্ত শক্তিশালী ভূকম্পন তরঙ্গ ভূ-পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ৮০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্রে আঘাত করে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আবারও পৃষ্ঠে ফিরে আসে। এই প্রত্যাগত তরঙ্গের ধাক্কাতেই গোটা দেশ আচমকা পূর্ব দিকে সরে যায়।

ভূমিকম্পটির দৃশ্যমান ধ্বংসলীলা ছিল স্থানীয়ভাবে কয়েক মিটার ভূমির স্থানচ্যুতি কিংবা ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি গলিয়ে দেওয়া ৪০ মিটার উঁচু সুনামির মতো ঘটনাগুলো। সেই তুলনায় জাপানের পাঁচ মিলিমিটার আন্দোলনকে হয়তো সামান্য মনে হতে পারে। কিন্তু এই সামান্য স্থানচ্যুতি ঘটেছে প্রায় তিন হাজার কিলোমিটার এলাকাজুড়ে, যা ভূমিকম্পের মূল ফাটল রেখার চেয়ে প্রায় সাত গুণ বড় এবং ইতিহাসে রেকর্ড করা যেকোনো ভূত্বকীয় বিচ্যুতির চেয়ে দীর্ঘ।
সূত্র : নিও সায়েন্টিস্ট

কাতারের প্রশংসায় পেজেশকিয়ান

কালের কণ্ঠ ডেস্ক
কাতারের প্রশংসায় পেজেশকিয়ান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে কাতার যে ভূমিকা পালন করেছে, তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক ফোনালাপে তিনি এই প্রশংসা করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতার আলোচনার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছিল। এই চুক্তিটি কাতার, পাকিস্তান এবং অন্য ইসলামিক দেশগুলোর সমর্থনে সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফোনালাপে কাতারের আমির শেখ তামিমও এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা বাড়াতে কূটনীতি ও সংলাপের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন তিনি। সূত্র : আল জাজিরা

 

মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করছে কিউবা

কালের কণ্ঠ ডেস্ক
মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করছে কিউবা

তীব্র অর্থনৈতিক সংকটের মুখে সমাজতান্ত্রিক কিউবায় নজিরবিহীন ও ঐতিহাসিক কিছু মুক্তবাজার নীতি সংস্কারের অনুমোদন দিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। গতকাল শুক্রবার আল জাজিরা জানায়, দেশটির সংসদে এই জরুরি অর্থনৈতিক প্রস্তাবটি পেশ করা হয়েছে, যা খুব দ্রুতই সেখানে পাস হবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৫ সাল থেকে একদলীয় কমিউনিস্ট শাসনে থাকা ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রে এই সংস্কারকে একটি যুগান্তকারী ও নাটকীয় পরিবর্তন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নতুন এই অর্থনৈতিক পরিকল্পনার মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করে বেসরকারি খাতের বিস্তার ঘটানো। এই অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়ার মধ্যেই বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কিউবা সরকারের ওপর চাপ বাড়িয়েছে। সূত্র : আল জাজিরা

সরকারি নীতিমালার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ

সরকারি নীতিমালার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ
ইন্দোনেশিয়ার জাকার্তায় গতকাল সরকারি নীতিমালার বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ছবি : রয়টার্স