রাজধানী ঢাকার নবাবগঞ্জ থানার মামলায় কারাবন্দি মো. আব্দুল মান্নান (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। মো. আব্দুল মান্নান ঢাকার নবাবগঞ্জ থানার বালুখন্ড গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, সকালে মো. আব্দুল মান্নানকে অসুস্থ অবস্থায় কারারক্ষী বিপ্লবসহ কয়েকজন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
মো. ফারুক জানান, নবাবগঞ্জ থানার চলতি বছরের একটি মামলায় কারাবন্দি ছিলেন মান্নান। মামলাটি বিচারাধীন।






