• ই-পেপার

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, নরসিংদীতে গ্রেপ্তার ১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা
সংগৃহীত ছবি

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে এবায়দুল ইসলাম রাইয়ান এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন।

বুধবার (২৪ জুন) রাত ৩টার পর নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত রাইয়ান (২২) ওই এলাকার মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের চাচা বাবুল খাঁ জানান, রাইয়ানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত চার-পাঁচদিন ধরে রাইয়ানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় সেই মেয়ে।

তিনি জানান, রাইয়ানের মা অসুস্থ। তিনি বুধবার রাতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তখন প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলে রাইয়ান। এরপর তাকে ভিডিও কলে রেখেই রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ফ্যানের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, রাইয়ান যখন গলায় ফাঁস নেয় তখন তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানায়। রাতে তারা রাইয়ানের বাসায় ছুটে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করলেও মা গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিক দরজা খোলেননি। রাত পৌনে ৪টার দিকে তার মা সজাগ হয়ে দরজা খোলেন এবং রাইয়ানকে উদ্ধার করে মোটরসাইকেল যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাকসামে অর্ধলক্ষ শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে অর্ধলক্ষ শিশুকে খাওয়ানো হবে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় আগামী রবিবার (২৮ জুন) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় প্রায় অর্ধলক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) মো. তাজুল ইসলাম এবং পৌরসভার ইপিআই সুপারভাইজার মো. আবদুস ছোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা সূত্র জানায়, উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি (পুরাতন) ওয়ার্ড এবং পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ২৪৭টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৪০৬ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৩৪৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪১ হাজার ৫৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকসহ প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৫১৯ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়াতে পারে। তাই কোনো গুজবে কান না দিয়ে অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে তেলবাহী একটি লরির ধাক্কায় সিয়াম (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার হোসেন মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম বন্ধুর মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ঘুরছিলেন। এ সময় ঢাকাগামী একটি তেলবাহী লরি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ঘাতক লরিটি আটক করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি জব্দ করে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তুহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : কালের কন্ঠ

কুমিল্লা নগরীর যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া রহমান, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। 

অভিযান সূত্রে জানা যায়, শুরুতে নগরীর নিউ মার্কেট এলাকায় যানবাহন চলাকালে বিঘ্ন ঘটায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে নগরীর লির্বাটি মোড়, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় অভিযান ভ্রাম্যমান দোকান পাট ও ভ্যান ভেঙে ফেলা হয়।

ফুটপাতে আম বিক্রেতা শাহ জালাল বলেন, আমার মা ধার করে টাকা দিছে আম বিক্রি করতে। আমি একটি ভ্যান ভাড়া করে ফুটপাতে আমি বিক্রি করছিলাম। আমার আমারগুলো মাটিতে ফেলে ভ্যানটা ভেঙে ফেলা হয়েছে। এই কথা বলে তিনি কাঁদতে থাকেন। 

অভিযানকে স্বাগত জানিয়ে মনোহরপুর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম কালের কন্ঠকে বলেন, ফুটপাত ও সড়কে স্বাভাবিকভাবে হাঁটাচলার কোনো অবস্থা নেই, দীর্ঘদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং নগরীর পরিবেশও উন্নত হবে।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, যেকোনো মূল্যে নগরীর যানজট নিরসন করা হবে। আমরা গত দুই মাস ধরে ফুটপাত অবমুক্ত রাখার জন্য প্রচারণা চালিয়েছি। অনেকে কথা শুনেছেন আবার অনেকে শুনেননি। যারা শুনেননি তাদের অবৈধ সব স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্য রক্ষা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া রহমান জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে

তিনি আরো জানান, ফুটপাত ও সড়ক দখল করে পুনরায় কেউ ব্যবসা পরিচালনা চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।