ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের (সিএনবিএল) উদ্যোগে আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র্যাংকিং টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫৭ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টটি ৯-বল পুল ও ১০-রেড বল স্নুকার এই দুই বিভাগে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ জুলাই) ক্লাবের ফাদার পিশোটো ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি দৃঢ় করার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের চমৎকার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এর আগে ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে টুর্নামেন্টটি ৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার- এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯-বল পুল টুর্নামেন্টে প্রথম হয়েছেন ফাহিম ফিরোজ (ব্যাচ ২০০২), দ্বিতীয় তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২) এবং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫)।
এ ছাড়া ১০-রেড বল স্নুকার টুর্নামেন্টে প্রথম হয়েছেন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২), দ্বিতীয় হয়েছেন ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫) এবং তৃতীয়তে জায়গা করে নিয়েছেন আশওয়ার হোসেন (ব্যাচ ১৯৯৮)।
উল্লেখ্য, অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সিএনবিএল’র কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মো. সায়েম। অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




