বিশ্বকাপের টানটান উত্তেজনা আরো জমিয়ে তুলতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ৯৮ ইঞ্চির বিশাল ক্রিস্টাল ইউএইচডি টিভি –ইউ৯০০এইচ-- নিয়ে এসেছে স্যামসাং। ঘরে বসেই বিশ্বকাপ ফুটবলের আমেজ পুরোপুরি উপভোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মতো এত বড় সাইজের টিভি নিয়ে এলো স্যামসাং।
এই বিশাল ইউএইচডি মডেলে রয়েছে ‘এআই ফুটবল মোড’ এবং ‘কালার বুস্টার প্রো’। এই ফিচারগুলো টিভির রং ও উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে মাঠ যেমন সবুজ দেখায় টিভিতেও ঠিক তেমনই বাস্তবসম্মত দেখা যায়। এ ছাড়া এই টিভির ‘মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ’ প্রযুক্তির কারণে খেলাধুলার মতো দ্রুতগতির দৃশ্যগুলোও একদম নিখুঁত ও পরিষ্কার দেখা যায়।
পিকচার কোয়ালিটির সঙ্গে কোনো আপস না করেই এই ৯৮-ইঞ্চির ডিসপ্লেটি বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর ‘এনকিউ৪ এআই জেন২ প্রসেসর’ এবং ‘৪কে এআই আপস্কেলিং ইঞ্জিন’ একসঙ্গে কাজ করে ছবির স্পষ্টতা ও কনট্রাস্ট বাড়ানোর পাশাপাশি দারুণ সাউন্ড আউটপুটও নিশ্চিত করতে পারে।
নতুন এই মডেলে অডিও’র ওপরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। ‘এআই সাউন্ড কন্ট্রোলার’-এর সাহায্যে এই টিভি ব্যাকগ্রাউন্ডের কোলাহল থেকে মানুষের কন্ঠস্বর নিখুঁতভাবে আলাদা করতে পারে। এছাড়া, ৯৮-ইঞ্চির এই ইউএইচডি টিভি কমেন্ট্রির আওয়াজ স্পষ্ট করার পাশাপাশি ব্যবহারকারীকে সারাউন্ড সাউন্ডের অভিজ্ঞতাও দিতে সক্ষম। ফলে ব্যবহারকারীর জন্য ঘরের ভেতরই স্টেডিয়ামের মতো আবহ তৈরি হয়।
এই স্মার্ট অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এতে আরো রয়েছে জেনারেটিভ এআই চালিত ‘স্যামসাং ভিশন এআই কম্প্যানিয়ন’। এটি ব্যবহারকারীর পছন্দ বুঝে চমৎকারভাবে ব্যবহারকারীর সাথে কথা বলতে পারে; ব্যবহারকারীর প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরও দিতে পারে। ফলে, দর্শকরা যেকোনো খেলা বা সিনেমা নিয়ে সাধারণ একটি প্রশ্ন করলে সাথে সাথে তার উত্তর পেয়ে যাবেন যা তাদের বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে আরো আনন্দদায়ক করে তুলবে।
নতুন এই টিভির উন্মোচন উপলক্ষে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর এবং হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমাদের নতুন ৯৮ ইঞ্চি টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের দর্শকদের সেই উত্তেজনা একদম কাছ থেকে উপহার দিতে চাই যেন তাদের মনে হয় তারা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই খেলা দেখছেন। দর্শকদের কাছে ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত আর গ্যালারির গর্জনকে একদম প্রাণবন্ত করে তুলবে আমাদের এই নতুন টিভি।”
টানা ৭ বছরের ওএস আপগ্রেডের সুবিধার কারণে আগামী বিশ্বকাপ পর্যন্ত এই টিভিটি থাকবে একদম আপ-টু-ডেট। ৯৮-ইঞ্চির বিশাল এই ক্রিস্টাল ইউএইচডি টিভির দাম ৪,৫৯,৯০০ টাকা এবং টিভিটি পাওয়া যাচ্ছে ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ট্রান্সকম ডিজিটাল এবং র্যাংস ইমার্ট-সহ স্যামসাংয়ের সব পার্টনার আউটলেটে।





