• ই-পেপার

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

তেজগাঁওয়ের শান্তা পিনাকলে সুন্দরার নতুন আউটলেট উদ্বোধন

অনলাইন ডেস্ক
তেজগাঁওয়ের শান্তা পিনাকলে সুন্দরার নতুন আউটলেট উদ্বোধন
সংগৃহীত ছবি

দেশের সর্বোচ্চ ভবন এবং ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা শান্তা পিনাকলে নতুন আউটলেট চালু করেছে বিউটি ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড সুন্দরা। নতুন এই আউটলেটে ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের ১০০% অরিজিনাল বিউটি, পারফিউম, স্কিনকেয়ার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য একসঙ্গে পাওয়া যাবে। 

মাত্র সাত বছরে এটি সুন্দরার সপ্তম বিউটি স্টোর, যা দেশের বিউটি রিটেইল খাতে ব্র্যান্ডটির ধারাবাহিক সম্প্রসারণের প্রতিফলন যা সুন্দরার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

সুন্দরা জানিয়েছে, আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য ও অরিজিনাল পণ্য দেশের আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই তাদের এই সম্প্রসারণ। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা স্টোর নেটওয়ার্কের পাশাপাশি অনলাইন প্ল্যাটফরম sundora.com.bd-এর মাধ্যমেও গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির সূচনা

প্রেস বিজ্ঞপ্তি
আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির সূচনা

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির সূচনা: কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করে ঢাকা লা মেরিডিয়ান হোটেলে ।

বৈশ্বিক মানবসম্পদ বিকাশের লক্ষ্যে আজু মোটর কলেজ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোরিয়ায় উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে ‘বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচি’ চালু করেছে। এ উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষাবিনিময় ও দক্ষ মানবসম্পদ গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (১৭ জুন) আজু মোটর কলেজের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের ডিন কওনসে কিম এবং একই দপ্তরের পরিচালক তেহিয়ং কিম ঢাকার লে মেরিডিয়ান হোটেলে এক বিশেষ সেমিনারের আয়োজন করেন।

এই সেমিনার শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের জন্য কোরিয়ায় অধ্যয়ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সর্বশেষ তথ্য জানার একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করে।

কোরিয়ান কানেক্ট-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্ভাব্য শিক্ষার্থী এবং শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৯০ জন অংশগ্রহণকারি যোগ দেন। অনুষ্ঠানটি কোরিয়ায় উচ্চশিক্ষা ও পেশাজীবন গড়ে তোলার প্রতি বাংলাদেশি তরুণদের ক্রমবর্ধমান আগ্রহের একটি উজ্জ্বল প্রতিফলন হিসাবে প্রতীয়মান হয়।

সেমিনারে অংশগ্রহণকারীদের কোরিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থা, ভর্তি প্রক্রিয়া, শিক্ষার্থী ভিসার প্রয়োজনীয়তা, বৃত্তির সুযোগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে হালনাগাদ তথ্য প্রদান করা হয়। বিশেষভাবে আজু মোটর কলেজের শিল্পমুখী পাঠক্রম ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়, যা শিক্ষার্থীদের দ্রুত পরিবর্তনশীল অটোমোটিভ ও মোবিলিটি খাতে সফল ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করবে।

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। সম্প্রতি গণমাধ্যমে দারাজের বিনিয়োগ ও পরিচালনা সংক্রান্ত কিছু খবরের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে তারা দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে।

দারাজ কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক কিছু আলোচনায় যে চিত্র তুলে ধরা হয়েছে, তা প্রতিষ্ঠানের বর্তমান কৌশলগত অগ্রাধিকার কিংবা দৈনন্দিন কার্যক্রমের প্রতিফলন নয়। এ প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবস্থান স্পষ্ট করেছে।

পরিচালন দক্ষতা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে প্রযুক্তি-নির্ভর সমাধানে বিনিয়োগ অব্যাহত রেখেছে দারাজ। বাংলাদেশজুড়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ডিজিটাল বাণিজ্য কার্যক্রম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় পরিকল্পনার অংশ।

গত এক বছরে দারাজের প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হয়েছেন ৭ হাজারেরও বেশি বিক্রেতা যা প্রতিষ্ঠানটির বিক্রেতা ইকোসিস্টেমের ধারাবাহিক সম্প্রসারণের ইঙ্গিত দেয়। স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুযোগ তৈরিতে দারাজের এই অঙ্গীকার কার্যকর ভূমিকা রাখছে। এই বিক্রেতাদের ব্যবসার বিকাশের মধ্য দিয়ে বৃহত্তর ইকোসিস্টেমে কর্মসংস্থান ও আয়ের সুযোগও বৃদ্ধি পাচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনেও দারাজ সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল দারাজ। বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে অংশীদারির মাধ্যমে এবং প্রতিষ্ঠান ও কর্মীদের যৌথ অনুদানে সে সময় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি সহায়তা প্রদান করা হয়।

দারাজ বাংলাদেশের এক মুখপাত্র বলেন, ‘দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ দারাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে কাজ করে যাচ্ছি। ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে আমাদের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করি, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।’

বাংলাদেশের ই-কমার্স খাতে বিক্রেতা, ব্র্যান্ড ও গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দারাজ তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিক্রেতা সক্ষমতা বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং ডিজিটাল বাণিজ্যের প্রসারে কাজ করছে।

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার ও স্মার্টফোনের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ই-কমার্স খাতের সম্ভাবনাও প্রসারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে প্রযুক্তিগত সক্ষমতা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এসিআই প্রপার্টিজের ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি
এসিআই প্রপার্টিজের ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম ‘সেরেনো লেভান্দে’ উদ্বোধন

এসিআই প্রপার্টিজ লিমিটেডের নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে সেরেনো লেভান্দে, যা একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম। রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। মানুষ যেভাবে বাসা ভাড়া নেয়, পরিচালনা করে এবং আবাসন-সংক্রান্ত সেবা গ্রহণ করে, সেই পুরো অভিজ্ঞতায় আস্থা, যত্ন ও সুশৃঙ্খলতা নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি সার্ভিসেস খাতে এসিআই-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সেরেনো লেভান্দে একই প্ল্যাটফর্মের আওতায় পাঁচটি সমন্বিত সেবা প্রদান করবে: ডিজিটাল মার্কেটপ্লেস, সার্ভিসড অ্যাপার্টমেন্টস, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিসেল এবং করপোরেট হাউজিং। বাড়ি-সংক্রান্ত যাত্রার প্রতিটি ধাপকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতে এসব সেবা একসঙ্গে কাজ করবে।

সেরেনো লেভান্দে নামটি ব্র্যান্ডের ফিলোসফিকে প্রতিফলিত করে। ল্যাটিন “সেরেনো” অর্থ ‘শান্তি’ এবং সুইডিশ “লেভান্দে” অর্থ ‘জীবনযাপন’। এই সমন্বয়ে ব্র্যান্ডটি শান্তিপূর্ণ জীবনের ধারণাকে উপস্থাপন করে, যা এর প্রতিশ্রুতি “Living, Harmonized”-এ প্রতিফলিত হয়েছে।

এসিআই-এর জন্য এই উদ্যোগটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত খাতে আস্থাভিত্তিক সেবা প্রদানের ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায়। গত পাঁচ দশকে প্রতিষ্ঠানটি ফার্মাসিউটিক্যালস, কৃষি, রিটেইল মার্কেট, ভোক্তা পণ্য এবং মোবিলিটি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভরযোগ্য সেবা ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলেছে। এই প্রতিটি খাতে অনিশ্চয়তা দূর করে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার মাধ্যমে এসিআই তার অবস্থান সুদৃঢ় করেছে। একই বিশ্বাস ও অঙ্গীকার নিয়ে সেরেনো লেভান্দে প্রবেশ করছে এমন একটি খাতে, যেখানে দীর্ঘদিন ধরে কাঠামোগত ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও কমপ্লায়েন্সের ঘাটতি ছিল।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসিআই-এর প্রেসিডেন্ট (ই.এম.ই.এ.) মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, “মানুষ শুধু ভাড়ার হিসাব করে বাড়ি ভাড়া দেয় না। তারা ভাবেন, তাদের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর আশ্রয়কে কার হাতে তুলে দিচ্ছেন। কারণ একটি বাড়ি শুধু একটি সম্পত্তি নয়, এটি একটি পরিবারের গল্পের অংশ।”

তিনি আরো বলেন, “সেরেনো লেভান্দেতে আমরা শুধু বাড়ি ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান গড়ে তুলছি না। আমাদের দৃঢ় প্রতিশ্রুতি, আমরা এমন করেই আপনার বাড়ির যত্ন নেব, যেন সেটি আমাদের নিজের সম্পত্তি।”

প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে বাড়ি-সংক্রান্ত অভিজ্ঞতাকে নতুনভাবে গড়ে তুলতে চায় সেরেনো লেভান্দে। এআইভিত্তিক মালিক-ভাড়াটিয়া ম্যাচিং, যেকোনও ভাষায় ভয়েস-নির্ভর অনুসন্ধান প্রযুক্তি এবং পেশাদার ব্যবস্থাপনা সেবার মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও সুশৃঙ্খল, সহজ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এছাড়াও, প্রবাসী বাংলাদেশি, যাদের এদেশে বাড়ি রয়েছে, তাদের জন্য বিশেষ সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে পেশাদার ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যাবে। একই সঙ্গে সেরেনো লেভান্দে দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান, প্রবাসী কমিউনিটি, কূটনীতিক এবং করপোরেট পেশাজীবীদের জন্য উচ্চমানের আবাসিক ও বাণিজ্যিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে, যা প্রচলিত বাজারে দীর্ঘদিন ধরে অনেকটাই অনুপস্থিত ছিল।

আরো তথ্যের জন্য ভিজিট করুন: serenolevande.com

এসিআই প্রপার্টিজ লিমিটেড সম্পর্কে
এসিআই প্রপার্টিজ লিমিটেড হলো অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি-এর একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে এসিআই দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। সেরেনো লেভান্দের মাধ্যমে এসিআই প্রপার্টিজ বাংলাদেশের প্রপার্টি খাতে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ এবং সেবাকেন্দ্রিক সমাধান প্রবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করবে।