অর্থনীতির ভাষা ও মানুষের ভাষা সব সময় এক নয়। অর্থনীতিবিদরা যখন বলেন মূল্যস্ফীতি কমেছে, তখন সাধারণ মানুষ বাজারের ব্যাগ হাতে অবাক হয়ে তাকিয়ে থাকে। কারণ তাদের অভিজ্ঞতা বলছে অন্য কথা। কাঁচাবাজারে ঢুকলে, ওষুধ কিনতে গেলে কিংবা সন্তানের স্কুলের বেতন পরিশোধ করতে গেলে কোথাও যেন সেই প্রত্যাশিত স্বস্তির দেখা মেলে না। ফলে একটি প্রশ্ন ক্রমেই উচ্চকিত হয়, যদি মূল্যস্ফীতি কমেই থাকে, তাহলে মানুষের কষ্ট কমছে না কেন?
মূল্যস্ফীতি কমেছে—এই বাক্যটি প্রায়ই ভুলভাবে গ্রহণ করা হয়। অনেকেই মনে করে, মূল্যস্ফীতি কমা মানে দ্রব্যমূল্য কমে যাওয়া। বাস্তবে তা নয়। মূল্যস্ফীতি হলো পণ্যের মূল্যবৃদ্ধির হার। অর্থাৎ গত বছর যদি কোনো পণ্যের মূল্য ১২ শতাংশ হারে বৃদ্ধি পায় এবং এ বছর যদি তা ৮ শতাংশ হারে বৃদ্ধি পায়, তাহলে মূল্যস্ফীতি কমেছে বলা হবে। কিন্তু পণ্যের দাম তো কমেনি, বরং আরো বেড়েছে, যদিও আগের তুলনায় ধীরগতিতে। এই জায়গায়ই সাধারণ মানুষের প্রত্যাশা ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে একটি মৌলিক ব্যবধান তৈরি হয়।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই ব্যবধান আরো প্রকট। গত কয়েক বছরে খাদ্যপণ্য, জ্বালানি, পরিবহন, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি মানুষের জীবনযাত্রার ওপর গভীর চাপ সৃষ্টি করেছে। মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও সেই চাপের বড় অংশ রয়ে গেছে। কারণ মানুষ বর্তমান দামের সঙ্গে নয়, বরং অতীতের তুলনায় বর্তমান জীবনযাত্রার ব্যয়কে বিচার করে।
অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ‘প্রকৃত আয়’ বা রিয়াল ইনকাম। কোনো ব্যক্তির বেতন বা আয় বৃদ্ধি পেলেই তাঁর জীবনমান উন্নত হয় না, বরং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আয় বাড়লে তবেই প্রকৃত উন্নতি ঘটে। বাংলাদেশে গত কয়েক বছরে বহু চাকরিজীবীর বেতন কিছুটা বেড়েছে, কিন্তু জীবনযাত্রার ব্যয় যে গতিতে বেড়েছে, তার সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রেই আয়ের বৃদ্ধি তাল মেলাতে পারেনি।
বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি সবচেয়ে বেশি চাপে রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, ধনী শ্রেণির জন্য মূল্যস্ফীতি খুব বড় সমস্যা নয়, কিন্তু মাঝখানে থাকা বৃহৎ জনগোষ্ঠীটি অনেক সময় নীতিনির্ধারণের আলোচনায় উপেক্ষিত থেকে যায়। তাদের আয় সীমিত, কিন্তু সামাজিক মর্যাদা ও পারিবারিক দায়িত্বের কারণে ব্যয় কমানোর সুযোগও সীমিত। ফলে মূল্যস্ফীতির দীর্ঘস্থায়ী চাপ সবচেয়ে বেশি অনুভব করে এই শ্রেণি।
আরেকটি বিষয় হলো মানুষের অনুভূত মূল্যস্ফীতি বা ‘পারসিভড ইনফ্লেশন’। অর্থনীতির পরিসংখ্যান একটি গড় চিত্র তুলে ধরে, কিন্তু মানুষের অভিজ্ঞতা গড়ে ওঠে নির্দিষ্ট কিছু পণ্যের মূল্য দেখে। একজন সাধারণ ভোক্তা প্রতিদিন চাল, ডাল, ডিম, মাছ, মাংস, সবজি কিংবা রান্নার তেলের দাম দেখেন। তিনি টেলিভিশন, ফ্রিজ বা আসবাবের দাম প্রতিদিন দেখেন না। ফলে যেসব পণ্য মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেগুলোর দাম বেশি থাকলে মূল্যস্ফীতির সামগ্রিক হার কমলেও মানুষ তা অনুভব করতে পারে না।
বাংলাদেশের ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতির গুরুত্ব এখানেই। উন্নত দেশগুলোতে পরিবারের মোট ব্যয়ের একটি তুলনামূলক ছোট অংশ খাদ্য খাতে ব্যয় হয়। কিন্তু বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ব্যয়ের বড় অংশই খাদ্যপণ্যের পেছনে যায়। তাই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রায় সরাসরি আঘাত হানে।
এর সঙ্গে যোগ হয়েছে টাকার অবমূল্যায়ন। গত কয়েক বছরে ডলারের বিপরীতে টাকার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ একটি আমদানিনির্ভর অর্থনীতি। জ্বালানি, ভোজ্যতেল, গম, ডাল, শিল্পের কাঁচামালসহ বহু প্রয়োজনীয় পণ্যের জন্য আমাদের আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হয়। ফলে টাকার অবমূল্যায়ন আমদানি ব্যয় বাড়িয়েছে, আর সেই ব্যয় শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই এসে পড়েছে।
বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক অস্থিরতাও এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। কভিড-পরবর্তী সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাণিজ্যের ব্যয় বৃদ্ধি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। যদিও এসব সংকটের কিছুটা প্রশমন হয়েছে, কিন্তু সৃষ্ট মূল্যস্তর এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি।
অন্যদিকে আয়বৈষম্যের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামষ্টিক অর্থনীতির অনেক সূচক ইতিবাচক হতে পারে, কিন্তু সেই সুফল যদি সমাজের সব স্তরে সমানভাবে না পৌঁছে, তাহলে মানুষের কষ্ট কমবে না। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়েই দেখা গেছে, সম্পদ ও আয়ের একটি বড় অংশ ক্রমেই সীমিত গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। বাংলাদেশও এই প্রবণতা থেকে পুরোপুরি মুক্ত নয়।
যখন অর্থনীতির একটি অংশ দ্রুত সমৃদ্ধ হয় কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর আয় স্থবির থাকে, তখন মূল্যস্ফীতির প্রভাব আরো তীব্র হয়ে ওঠে। কারণ বাজারের চাহিদা ও মূল্য নির্ধারণে উচ্চ আয়ের মানুষের ব্যয়ক্ষমতা প্রভাব ফেললেও নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কষ্ট সেখানে প্রতিফলিত হয় না।
মানুষের কষ্ট না কমার আরেকটি কারণ হলো জীবনযাত্রার ব্যয়ের বহুমাত্রিক বৃদ্ধি। বাড়িভাড়া একবার বাড়লে সহজে কমে না। স্কুল-কলেজের বেতন একবার বাড়লে তা সাধারণত স্থায়ী হয়ে যায়। চিকিৎসা ব্যয়ও একইভাবে ক্রমাগত ঊর্ধ্বমুখী। অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও জীবনের অন্যান্য খাতের ব্যয় মানুষকে চাপে রাখে।
এখানে একটি মনস্তাত্ত্বিক বিষয়ও রয়েছে। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি মানুষের আচরণ ও মানসিকতার ওপর গভীর প্রভাব ফেলে। পরিবারগুলো সঞ্চয় কমিয়ে দেয়, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, প্রয়োজনীয় ব্যয়ও অনেক সময় স্থগিত রাখে। অর্থনৈতিক অনিশ্চয়তা মানুষের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। ফলে পরিসংখ্যানগত উন্নতি ঘটলেও সেই আস্থার সংকট দ্রুত দূর হয় না।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংখ্যার অর্থনীতি ও মানুষের অর্থনীতির মধ্যে ব্যবধান কমানো। শুধু মূল্যস্ফীতির হার কমানো নয়, মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ানোই হতে হবে নীতিনির্ধারণের মূল লক্ষ্য। কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদনশীল বিনিয়োগ, কৃষি ও শিল্প খাতে দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য মজুরি নিশ্চিত না হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুফল সাধারণ মানুষের জীবনে পুরোপুরি পৌঁছবে না।
একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা, মজুদদারি, কৃত্রিম সংকট এবং অস্বচ্ছ বাণিজ্যিক আচরণ অনেক সময় মূল্যস্ফীতির চেয়েও বেশি ক্ষতি করে। ভোক্তারা তখন মনে করেন, অর্থনীতির নিয়ম নয়, বরং বাজারের ক্ষমতাধর গোষ্ঠীগুলোই দাম নির্ধারণ করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকেও আরো কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে হবে। বিশেষ করে নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা জোরদার করা জরুরি। শেষ পর্যন্ত অর্থনীতির সাফল্য কোনো সূচকের সাফল্য নয়, মানুষের জীবনের সাফল্য।
রাষ্ট্রের উন্নয়নের প্রকৃত মানদণ্ড হওয়া উচিত মানুষের জীবনে স্বস্তি কতটা ফিরেছে, অনিশ্চয়তা কতটা কমেছে এবং ভবিষ্যৎ নিয়ে তাদের আত্মবিশ্বাস কতটা বেড়েছে। কারণ অর্থনীতির শেষ গন্তব্য কোনো পরিসংখ্যান নয়, মানুষ। মূল্যস্ফীতি কমার প্রকৃত অর্থও তখনই তৈরি হবে, যখন বাজার থেকে ফিরে একজন মানুষ অনুভব করবে—সংবাদপত্রের শিরোনামে নয়, তার নিজের জীবনেই সত্যি কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
লেখক : সাংবাদিক, কলামিস্ট



অনেক কিছুই বদলেছে, আরো বদলাবে বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরের যে সমাজকাঠামো, সেটা তো বদলাচ্ছে না। সেখানে ভিক্ষাদাতার সংখ্যা যতই হোক, ভিক্ষুকের সংখ্যা অনেক। আর এই মানুষজনের কেউই ইচ্ছা করে ভিক্ষুক হয়নি। বাধ্য হয়েই ভিক্ষুক হয়েছে। আর সাধারণ মানুষের কথাই বা আলাদা করে বলি কেন, আমাদের ধনীরাও ভিক্ষুকই, তদবির করে, তোষামোদে ক্লান্ত হয় না; আমাদের সরকারও তো ভিক্ষার হস্ত প্রসারিত করেই রেখেছে দাতা, সাহায্য সংস্থা, বিশ্বব্যাংক, আইএমএফ ইত্যাদির কাছে। বৈষম্যমূলক সমাজব্যবস্থাই হচ্ছে নদী, তার স্রোতই নানা খাল, বিল, জলাশয় ও পুকুরে গিয়ে পড়েছে। প্রাকৃতিক নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু সামাজিক বৈষম্যের নদী শুকাবে কী, দিন দিন ফুলেফেঁপে উঠেছে।
সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স এবং পরিবেশ বাঁচাও আন্দোলন একটি ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারে পরিবেশ বিশেষজ্ঞরা বিদ্যমান পরিবেশ আদালত আইন সংশোধন করার ওপর জোর দেন। তাঁদের মতে, পরিবেশ আইন প্রয়োগে একটি পরিবেশ ফোর্স ইউনিট গঠন প্রয়োজন। পরিবেশদূষণকারী প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিলের ব্যবস্থা রাখা, সরকারি প্রকল্প ও প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ এবং জবাবদিহির আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজন এই আইনের সংশোধন। তাঁদের মতে, পরিবেশ আদালতে সরাসরি মামলা করার অধিকার না থাকাটা নাগরিক অধিকারের পরিপন্থী।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে মূলত এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ উপলব্ধিটিই প্রকাশ পেয়েছে। এই উপলব্ধি হচ্ছে এমন এক বিষয়, যার মধ্য দিয়ে কার্যত এটিই খোলাসা হয়ে গেল যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়ে তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভুল কাজটি করেছে। এটি এমনই এক ভুল, যার জন্য দেশটিকে খেসারত দিয়ে যেতে হবে অনেক দিন। এটি তাদের জন্য এমন এক আত্মঘাতী বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার খেসারত দিতে হতে পারে সামনের দিনগুলোতে মধ্যবর্তী নির্বাচনে এবং নির্বাচনোত্তর সময়ে রিপাবলিকানদের সম্ভাব্য ভরাডুবির মধ্য দিয়ে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের মতো বিষয়ও সামনে চলে আসতে পারে। দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এরই মধ্যে আবারও একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলার মতো ঘটনা ঘটিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে এখনো হুংকার দিয়ে বলতে শোনা যায়,