এখন ভিন্ন চ্যালেঞ্জ আর্জেন্টিনার
প্যারাগুয়ের চমক

ষোলোকলা পূর্ণ করা হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ ছিল দ্বিতীয় ইনিংসে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই সুযোগও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। আর তাতে বিব্রতকর এক হারই সঙ্গী হয়েছে সফরকারীদের। আড়াই দিনে বাংলাদেশ টেস্ট হারল ইনিংস ও ৮৫ রানে।
ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় দিনের শুরুতেই আউট হন মাহমুদুল হাসান জয়। দিনের প্রথম ওভারে ব্লেসিং মুজারাবানির বলে ২২ রান করে ফেরেন এই ওপেনার। টিকতে পারেননি আগের ইনিংসে দলের সেরা ব্যাটার মমিনুল হকও। মুজারাবানির বলেই স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে মমিনুল ফেরেন ১৩ রানে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৬১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন; কিন্তু অল্প সময়ের ভেতর দুজনই বিদায় নেন। বড় ইনিংসের ইঙ্গিত দেওয়া নাজমুল ৩০ রান করে নিউম্যান নিয়ামহুরির বলে আউট হন।
কিছুক্ষণ পর তাঁকে অনুসরণ করেন ৩৪ রান করা অভিজ্ঞ মুশফিক। লেগ সাইডের একটি ডেলিভারি তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ইনিংস। প্রতিরোধ গড়তে পারেননি অভিষিক্ত তাওহিদ হৃদয়-অমিত হাসান। মুজারাবানির বলে তাওহিদ আউট হন ৯ রান করে। তবে অমিত চেষ্টা করেছিলেন আগ্রাসি খেলার। রিচার্ড এনগারাভার শিকার হওয়ার আগে তাঁর ২৫ রানের ইনিংসটি হারের ব্যবধানই কমিয়েছে শুধু। প্রথম ইনিংসে ১৪০ রানের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৮৫ রানে। ম্যাচসেরা হন প্রথম ইনিংসে ১৪০ রানের দারুণ এক ইনিংস খেলা জিম্বাবুয়ে ওপেনার ইনোসেন্ট কাইয়া।
টিভিতে

ক্রিকেট
ইংল্যান্ড-ভারত
প্রথম টি-টোয়েন্টি, সরাসরি
রাত ১০-৩০ মিনিট, সনি স্পোর্টস ৫
টি-স্পোর্টস

ফিফা বিশ্বকাপ, শেষ বত্রিশ
মেক্সিকো-ইকুয়েডর
সরাসরি, সকাল ৭টা
নেদারল্যান্ডস-মরক্কো
বিলম্বে সম্প্রচার, সকাল ১০টা
ইংল্যান্ড-ডিআর কঙ্গো
সরাসরি, রাত ১০টা
বেলজিয়াম-সেনেগাল
সরাসরি, রাত ২টা
যুক্তরাষ্ট্র-বসনিয়া
সরাসরি, বৃহস্পতিবার সকাল ৬টা
