শুক্রবার নেটফ্লিক্সে এসেছে এই রোমান্টিক কমেডি-ড্রামা। ছবিতে দেখা যায়, প্রয়াত বোনকে হারানোর শোক সামলানোর জন্য বোনের পুরনো ফোন নম্বরে ভয়েস মেসেজ পাঠাতে থাকে জিল; কিন্তু সে জানে না নম্বরটি এখন ব্যবহার করছে ওয়েস। একের পর এক সেই বার্তাগুলো পেয়ে ভাগ্যের অদ্ভুত যোগসূত্রে দুই অপরিচিত মানুষের মধ্যে গড়ে উঠতে শুরু করে এক অপ্রত্যাশিত আবেগঘন সম্পর্ক। অভিনয়ে নিক রবিনসন, জোয়ি ডয়েচ, নিক অফারম্যান প্রমুখ।
টিভি হাইলাইটস
দ্য লিসেনিং পোস্ট
অন্তর্জাল
ভয়েসমেইল ফর ইসাবেল

চলচ্চিত্র
ভালোবাসা আজকাল

অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়। মামা-ভাগ্নে মিলে সুমি নামের এক ধনী মেয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সুমি সম্পর্কে সব তথ্যই তারা জানে, তবে চেহারায় চেনে না। এই সুযোগের সদ্ব্যবহার করে বাড়ি থেকে পালানো ধনীর দুলালি ডানা। সুমি সেজে রানার বাড়িতে এসে ওঠে।
টিভি হাইলাইটস
সংস অব বেঙ্গল : প্রাণ বন্ধের সনে

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘সংস অব বেঙ্গল : প্রাণ বন্ধের সনে’। মরমি কবি ও গীতিকার হাছন রাজার গান ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ অনুষ্ঠান। অনুষ্ঠানের কিউরেটর সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব।
ছবিতে সংবাদ
চঞ্চলে আঁকা মেসি

অভিনয়ের পাশাপাশি চঞ্চল চৌধুরী যে দারুণ ছবি আঁকতে পারেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার চঞ্চল চৌধুরীর ক্যানভাসে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির স্কেচ। প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা থেকে আঁকা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসির ভক্তরা খুশি হতেই পারে। আঁকলাম, প্রিয় খেলোয়াড় বলে কথা!’
