বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘আমেরিকা উইক ২০২৬’ নামে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আগামী সাত দিন ধরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হবে। গতকাল মঙ্গলবার মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্রাস ব্যান্ডের পরিবেশনায় ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট, ঢাকার বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে ‘আমেরিকান ফেয়ার’ এবং সিলেটে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীর উদ্বোধন। এ ছাড়া চারটি শহরেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


