নেটফ্লিক্সে আজ এসেছে হারলান কোবেনের একই নামের বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে নির্মিত মিনিসিরিজ ‘আই উইল ফাইন্ড ইউ’। নিজের ছেলেকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে নির্দোষ ডেভিড। হঠাৎ এমন একটা প্রমাণ তার হাতে আসে, যা ইঙ্গিত করে তার ছেলে হয়তো এখনো বেঁচে আছে। কারাগার থেকে পালিয়ে সত্য উদঘাটনের মরিয়া অভিযানে নামে সে। অভিনয়ে স্যাম ওর্দিংটন, ব্রিট লোয়ার, মেডলিন স্টো প্রমুখ।
মেসির এমন জাদু স্বচক্ষে দেখব, সত্যিই ভাবিনি
- বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে লিওনেল মেসির অভাবনীয় পারফরম্যান্স দেখে মুগ্ধ বিশ্বের ফুটবলপ্রেমীরা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে বসে ‘মেসি শো’ দেখেছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
অন্তর্জাল
আই উইল ফাইন্ড ইউ

চলচ্চিত্র
প্রহেলিকা

অভিনয়ে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান। পরিচালনায় চয়নিকা চৌধুরী। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : গ্রামে এক খুনের মিথ্যা মামলায় ফেঁসে যায় মনা। গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে পালায় সে। উচ্চাঙ্গসংগীত শিল্পী জামশেদের বাড়িতে ছদ্মনামে আশ্রয় নেয় সে। জামশেদের স্ত্রী অর্পার আচরণ বেশ রহস্যময়। ঘটনাক্রমে অর্পার প্রেমে পড়ে মনা। এমন সময় জামশেদ খুন হয়, আরো বিপদে পড়ে যায় মনা। মনা কি আসলেই নির্দোষ?
টিভি হাইলাইটস
তেহরান যুদ্ধের ডায়েরি

ইরানের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক বাধ্য হন ক্যামেরার লেন্স ঘুরিয়ে নিজের শহরের দিকে তাকাতে, তেহরান তখন বোমাবর্ষণের মুখে পড়ে। সেই ঘটনা নিয়ে আল জাজিরার ‘উইটনেস’-এর আজকের পর্ব ‘তেহরান ওয়ার ডায়েরি’, দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
মিউজিক নাইট

রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে রয়েছে সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক নাইট’। আজকের শিল্পী আরফিন রুমি। নিজের জনপ্রিয় বিভিন্ন গান তো গাইবেনই, শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন রুমি। উপস্থাপনায় ফারজানা বীথি।
