• ই-পেপার

মূল্যস্ফীতি ও জিডিপি হিসাব পদ্ধতি সংস্কার করছে সরকার

ভূমি প্রতিমন্ত্রী

বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের উৎসাহ জোগাতে সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার
টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন। এতে বোঝা যায়, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার।

গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬-এর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছিল। তবু সরকার দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছে। এই কার্ড দিয়ে কৃষকরা সুলভ মূল্যে সার, বীজ ও কৃষিপণ্যসহ ব্যাংক থেকে সহজ শর্তে কৃষিঋণ নিতে পারবেন। এ ছাড়া সরকার প্রতি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ
নিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাটহাজারী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপক করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

 

২২ হাজার ভোটারের আবেদন বাতিল

নিজস্ব প্রতিবেদক
২২ হাজার ভোটারের আবেদন বাতিল

প্রবাস থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া প্রায় ২২ হাজার ভোটারের নিবন্ধন আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন প্রক্রিয়া যথাযথ না ও ভুল তথ্য থাকায় তাঁদের আবেদন বাতিল হয়েছে। গতকাল শনিবার এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। তবে বাতিল হলেও ফের আবেদন করতে পারবেন প্রবাসীরা।

এনআইডি সূত্র বলছে, ২০২৩ সালে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত আবেদন পড়েছে ৮৯ হাজার ৮৯৭টি। তাঁদের মধ্যে বায়োমেট্রিক দিয়েছেন ৫৩ হাজার ২২৯ জন। তদন্তের পর অনুমোদন হয়েছে ৪৭ হাজার ১৩২টি আবেদন। তদন্তের পর অনুমোদনের অপেক্ষায় রয়েছে দুই হাজার ৯৭৮টি আবেদন। তদন্তের পর অনুমোদন হয়েছে ৪৭ হাজার ১৩২টি আবেদন। বাতিল হয়েছে ২২ হাজার ৩৫২টি আবেদন। সার্ভারে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ১০ হাজার ১৪১ জনের আবেদন। আপলোড করা হয়েছে ৩৭ হাজার ১৬ জনের আবেদন। এ ছাড়া আবেদন অনুমোদনের পর এনআইডি প্রিন্ট করা হয়েছে ২২ হাজার ১৮টি। সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে যা বিতরণ চলছে।

 

 

কুড়িলে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
কুড়িলে অটোরিকশার ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গতকাল শনিবার একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার জানায়, দুপুর ১টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন ইমন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমনের বাবা টিপু সুলতান বলেন, ‘দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা আমার ছেলেকে ধাক্কা দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে যাই।’ তিনি আরো বলেন, ‘আমার ছেলে ঢাকা উদ্যান সরকারি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। দেড় মাস আগে আমার ছেলের বিয়ে হয়। আমি আমার বৌমাকে এখনো আমার বাসায় উঠিয়ে আনিনি। আমাদের বাসা মোহাম্মদপুরের বছিলা হাউজিংয়ে। আমার দুই ছেলে।’ ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশ খতিয়ে দেখছে।

নায়িকা ববির স্বামী মির্জা বাশার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নায়িকা ববির স্বামী মির্জা বাশার গ্রেপ্তার

রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বিটিএল গ্রুপের সিও ও চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশার ওরফে মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে গুলশান-২-এর ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত থেকেই আবুল বাশারের বাসা ঘিরে রাখা হয়। পরে গতকাল দুপুরে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে বিশেষভাবে নির্মিত একটি গোপন সিলিংয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পটুয়াখালী সদরের আউলিয়াপুর এলাকার বাসিন্দা মির্জা আবুল বাশার স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে নিজেকে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলে পরিচয় দেন। ২০২৫ সালের অক্টোবরে প্রতারণার অভিযোগে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি হন। ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আবুল বাশারের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে। গুলশান থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।