• ই-পেপার

স্পোকেন ইংলিশ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : অনুমান

সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

একাদশ ও দ্বাদশ শ্রেণি : অনুমান

যুক্তিবিদ্যা প্রথম পত্র

পঞ্চম অধ্যায়

 

[পূর্বপ্রকাশের পর]

বহু নির্বাচনী প্রশ্ন

১৯।                  অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য হলো—

     i. একটি মাত্র আশ্রয়বাক্য থাকে

     ii. কোনো মাধ্যম ছাড়াই সিদ্ধান্ত আসে

     iii. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি
ব্যাপক হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    

     খ. i ও iii

     গ. ii ও iii         

     ঘ. i, ii ও iii

২০।                  কোন অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে?

     ক. অবরোহ অনুমানে       
খ. আরোহ অনুমানে

     গ. সাদৃশ্যানুমানে   
ঘ. অবৈজ্ঞানিক আরোহে

২১।                  আবর্তনের নিয়ম অনুযায়ী—

     i. উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন হবে

     ii. গুণের কোনো পরিবর্তন হবে না

     iii. আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না

    নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২২।                  ‘A’ যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?

     ক. A বাক্য        

     খ. E বাক্য

     গ. I বাক্য     

     ঘ. O বাক্য

২৩।                  ‘ও’ যুক্তিবাক্যের আবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?

     ক. A বাক্য          খ. E বাক্য

     গ. I বাক্য          ঘ. O বাক্য

২৪।                  অনুমানের মূল উত্স বা শুরুটা কী দিয়ে হয়?

     ক. অজানা সত্য      খ. জানা সত্য

     গ. অবাস্তব ধারণা    ঘ. মিথ্যা বাক্য

২৫।                  অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য হলো—

     i. অবরোহের গতি নিম্নমুখী, আরোহের গতি ঊর্ধ্বমুখী

     ii. অবরোহের সিদ্ধান্ত নিশ্চিত, আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য

     iii. অবরোহ আকারগত সত্যতা দেখে, আরোহ আকারগত ও বস্তুগত উভয় সত্যতা দেখে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii                খ. i ও iii

     গ. ii ও iii          ঘ. i, ii ও iii

 

    উত্তর : ১৯. ক ২০. ক ২১. ঘ

     ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ঘ।

নবম ও দশম শ্রেণি : সুভা

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

নবম ও দশম শ্রেণি : সুভা

বাংলা প্রথম পত্র

গদ্য

 

[পূর্বপ্রকাশের পর]

অনুধাবনমূলক প্রশ্ন

৬। বিড়ালটি সুভার কাছে গিয়ে কী করত?

    উত্তর : বিড়ালটি সুভার কাছে গিয়ে আদর নিত।

     সুভার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে বিড়ালটিও রয়েছে। সুভা বসে থাকলে বিড়ালটি যখন তখন নিঃসংকোচে এসে তার গরম কোলে বসে সুখ নিদ্রার আয়োজন করত। সুভা গলায় ও পিঠে হাত বুলিয়ে দিলে বিড়ালটির ঘুমিয়ে পড়তে সুবিধা হয়, ইঙ্গিতে সেটি তা-ও প্রকাশ করত।

৭।  ‘সে ভাষাবিশিষ্ট জীব’—বুঝিয়ে লেখো।

     উত্তর : সুভার গুটিকয়েক বন্ধুর মধ্যে প্রতাপ একজন, যে কথা বলতে পারে। তাই লেখক তাকে ভাষাবিশিষ্ট জীব বলেন।

     সুভা কথা বলতে পারে না। সে জন্মবোবা। পরিবার ও প্রতিবেশীর থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় সুভা। সখ্য গড়ে তোলে বাড়ির দুটি গাভি, ছাগল, বিড়াল, গাছপালা ও নদীর সঙ্গে। কারণ এরাও সুভার মতো ভাষাবিহীন। কিন্তু এর বাইরেও তার আরো একজন বন্ধু আছে, যে উন্নত শ্রেণির জীব, সে ভাষাবিশিষ্ট প্রাণী। গোসাইদের ছোট ছেলে, প্রতাপ তার নাম। প্রকৃতি এবং পশুপাখি ছাড়াও কোনো মানুষ যে সুভার বন্ধু, এ কথা প্রকাশ করতেই লেখক উক্তিটি করেছেন।

৮। সুভা মনে মনে কী কল্পনা করত?

     উত্তর : সুভা মনে মনে জলকুমারী হওয়ার কথা কল্পনা করত।

     সুভা কল্পনা করত সে যদি জলপরী হতো, তাহলে জল থেকে উঠে সাপের একটা মণি ঘাটে রেখে আসত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা ছেড়ে সাপের মাথার সেই মণি নিয়ে জলে ডুব দিত। তারপর পাতালে গিয়ে দেখত রুপার অট্টালিকার সোনার পালঙ্কে সুভা বসে আছে। সে পাতালপুরীর একমাত্র রাজকন্যা। সে পাতালপুরীর রাজকন্যা না হয়ে ভুল করে বাণীকণ্ঠের পারিবারে জন্ম নিয়েছে। সে মনে মনে এগুলো কল্পনা করত। কারণ সে প্রতাপকে আশ্চর্য করে দিতে চাইত।

৯। পূর্ণিমার রাতে সুভা কী করেছিল?

    উত্তর : পূর্ণিমার রাতে সুভা নিজেকে চেনার চেষ্টা করেছিল। পূর্ণিমার রাতে একদিন সুভা দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বের করে দিয়ে পূর্ণিমা দেখছিল। তার মনে হয়েছিল এই পূর্ণিমা রাতও যেন তার মতো একা এবং নির্বাক। সে নিজের অস্তিত্ব এবং নিজের বেড়ে ওঠা সম্পর্কে অনুভূতি লাভ করে। অনেক কিছু বুঝতে চায়, কথা বলতে চায়, কিন্তু পারে না। চারদিকের সব নির্জনতা যেন তাকে ছাপিয়ে ওঠে। আর এই নিস্তব্ধ প্রকৃতির মধ্যে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে, সুভা যেন তা-ও অনুভব করে।

১০।                  কেন বাণীকণ্ঠকে লোকে নিন্দা করতে শুরু করে?

     উত্তর : সুভার বিয়ে না দেওয়ায় বাণীকণ্ঠকে লোকে নিন্দা করে।

     সুভা বাণীকণ্ঠের তৃতীয় মেয়ে। সুভা বোবা হওয়ায় তাকে বিয়ে দিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু তার জন্য বাণীকণ্ঠ তার বিয়ে দিতে পারছিলেন না বলে সবাই বাণীকণ্ঠকে নিন্দা করা শুরু করেছিল। তার ওপর বাণীকণ্ঠ সচ্ছল ছিলেন, তারা দুবেলা মাছ-ভাত খেতে পারতেন বলে তার শত্রুরও শেষ ছিল না। গ্রামের লোকজন তাদের একঘরে করারও গুঞ্জন তোলে।

১১।                  প্রতাপের দিকে সুভা কেন মর্মবিদ্ধ হরিণীর মতো তাকিয়ে ছিল?

     উত্তর : সুভার বর পাওয়া গেছে, সে বিয়ে করে চলে যাবে, বিয়ের পর যেন সুভা তাকে না ভুলে, প্রতাপের এই কথাগুলো শুনে সুভা প্রতাপের দিকে মর্মবিদ্ধ হরিণীর মতো তাকিয়ে ছিল।

          প্রতাপ মাছ ধরার সময় সুভা একদিন তার কাছে গেলে প্রতাপ তাকে বলে যে, তার বর খুঁজে পাওয়া গেছে। তার বিয়ে হবে। বিয়ের পর সে যেন সবাইকে ভুলে না যায়। এ কথা শুনে সুভা প্রতাপের দিকে এমনভাবে তাকায়, যেন মর্মবিদ্ধ হরিণী শিকারির দিকে তাকিয়ে আছে। কারণ সুভা বিয়ের জন্য রাজি ছিল না। প্রতাপের কাছ থেকে কথাটি শুনে ভালো লাগে না তার। অত্যন্ত কষ্ট পায় বলে এভাবে তাকিয়ে থাকে।

এইচএসসির প্রস্তুতি : ছোটগল্প : বিলাসী

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

এইচএসসির প্রস্তুতি : ছোটগল্প : বিলাসী
অঙ্কন : মাসুম

বাংলা প্রথম পত্র

 

বহু নির্বাচনী প্রশ্ন

১।  মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?

     ক. ফাস্ট ক্লাস খ. সেকেন্ড ক্লাস
গ. থার্ড ক্লাস   ঘ. ফোর্থ ক্লাস

২। ‘আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা।’—এটা কেমন কথা।

     ক. বেদনার কথা    

     খ. হাসিয়া উড়াইবার কথা

     গ. বলিয়া বেড়ানোর কথা
ঘ. আনন্দ করার কথা

৩। ‘ইহা আর একটি শক্তি।’—উক্তিটিতে কোন শক্তির কথা বলা হয়েছে?

     ক.  ভালোবাসা       খ. বিধিব্যবস্থা
গ. বংশ মর্যাদা      

     ঘ. বিষহরির অজ্ঞা

৪। মৃত্যুঞ্জয়ের ‘অমার্জনীয় অপরাধ’ বলতে বোঝানো হয়েছে—

     ক. বিলাসীকে বিয়ে করা
খ. সাপুড়ে হয়ে যাওয়া
গ. বিলাসীর হাতে ভাত খাওয়া
ঘ. খুড়াকে বাগানের অংশ না দেওয়া

৫। বলিলাম ‘পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও।’—উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে—

     ক. ভীরু        খ. সাহসিকতা
গ. আত্মসম্মান বোধ ঘ. আশঙ্কা

৬। ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে ‘সুনাম’ কথাটির দ্বারা কী প্রকাশ পেয়েছে?

     ক. খ্যাতি       খ. সম্মান
গ. দুর্নাম        ঘ. প্রতাপ

৭। ‘ওপরের আদালতের হুকুম’ বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে?

     ক. স্রষ্টার        খ. হাইকোর্টের
গ. জজকোর্টের       ঘ. খুড়ার

৮। ‘দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না।’—এখানে ‘জোড়া’ শব্দটি কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?

     ক. অভাব       খ. সুনাম
গ. দুর্নাম        ঘ. বিকল্প

    নিচের উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     মধ্যযুগের জনপ্রিয় সাহিত্য মহুয়া পালার নায়ক-নায়িকা যথাক্রমে নদের চাঁদ ও মহুয়া। কাহিনির পরিণতিতে খল চরিত্র হোমরা বেদে নদের চাঁদকে হত্যার জন্য বিষলক্ষার ছুরি তুলে দেয় মহুয়ার হাতে। মহুয়া ছুরিটি নদের চাঁদের বুকে না চালিয়ে নিজের বুকে চালিয়ে মৃত্যুকে বরণ করে নেয়। মহুয়ার এই বলিদানেই তাদের প্রেম অমরত্ব লাভ করেছে।

 ৯।                   উদ্দীপকে ‘বিলাসী’ গল্পে চেতনাগত কোন দিকটির ইঙ্গিত করা হয়েছে?

     ক. শুভ চেতনা খ. উদারত
গ. রক্ষণশীলতা       ঘ. নিষ্ঠুরতা

১০।                  অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকটির সাদৃশ্য রয়েছে তা হলো—

     i. নারীর প্রতি অবমাননা

     ii. কুসংস্কার  
iii. নারী নির্যাতন

     নিচের কোনটি সঠিক

     ক. i ও ii     খ. i ও iii
খ. ii ও iii খ. র, ii ও iii

১১।                  মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণের মূল কারণ—

     ক. স্বার্থসিদ্ধি   খ. ধর্মীয় গোঁড়ামি
গ. অজ্ঞতা      ঘ. হিংসা

১২।                  ‘রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না।’—এখানে কোন খাবারের কথা বলা হয়েছে?

     ক. লুচি         খ. অন্ন
গ. রুটি         ঘ. সন্দেশ

 

     উত্তর : ১. গ ২. খ ৩. ক ৪. গ ৫. গ ৬. গ
৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ।

নবম ও দশম শ্রেণি : জীবনী শক্তি

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

নবম ও দশম শ্রেণি : জীবনী শক্তি

জীববিজ্ঞান, চতুর্থ অধ্যায়

বহু নির্বাচনী প্রশ্ন

১।      ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়

ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি শক্তি আবদ্ধ হয়?

  ক. ৩৭০০  খ. ৪৬০০

  গ. ৭৩০০  ঘ. ৭৬০০

২।    

​নবম ও দশম শ্রেণি : জীবনী শক্তি

  চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?

 ক. ATP খ. ADP

  গ. ট্রাইফসফেট ঘ. ডাইফসফেট

৩।      নিচের কোনটি সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য?

  ক. CO2 খ. ATP
গ. C6H12O6   ঘ. O2

৪।      নিচের কোনটিতে সালোকসংশ্লেষণ ঘটে?

  ক. জাইলেম খ. ফ্লোয়েম  

  গ. প্যারেনকাইমা    ঘ. স্ক্লেরেনকাইমা

৫।      কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়?

  ক. ধান খ. ভুট্টা

  গ. নিটাম ঘ. কচুরিপানা

৬।      নিচের কোনটি উদ্ভিদ?

  ক. আখ খ. গম

  গ. ভুট্টা   ঘ. মুথাঘাস

৭।      উদ্ভিদের

  i. সালোকসংশ্লেষণের হার বেশি

  ii. উৎপাদন ক্ষমতা কম

  iii. উদাহরণ নটে গাছ

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. iiiii ঘ. i, iiiii

  নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  গনি সাহেব তার বাগানে এমন কিছু গাছ লাগিয়েছেন যার বিজারণের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক এসিড।

৮।      গনি সাহেব লাগিয়েছেন

  i. ভুট্টা            ii. বেগুন        iii. আখ

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii

  গ. iiiii ঘ. i, iiiii

৯।      উদ্দীপকে বর্ণিত স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট?

  ক. ২  খ. ৩
গ. ৪ ঘ. ৫

 

  উত্তর : ১. গ ২. গ ৩. ঘ ৪. গ
৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ।