• ই-পেপার

ফাইনালে যেতে যেসব দলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা

গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো

ক্রীড়া ডেস্ক
গর্ভাবস্থায় সন্তান হারালেন নেদারল্যান্ডস তারকা গাকপো
কোডি গাকপো। ছবি : রয়টার্স

ব্যক্তিগত জীবনে ভয়াবহ এক দুঃসংবাদের মুখোমুখি হয়েছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো। গর্ভাবস্থায় নিজেদের অনাগত পুত্রসন্তানকে হারিয়েছেন তিনি ও তার সঙ্গী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এ খবর জানিয়েছেন এই দম্পতি।

গাকপোর সঙ্গী লিখেছেন, ‘ভাঙা হৃদয়ে জানাচ্ছি, গর্ভাবস্থায় আমাদের পুত্রসন্তান মারা গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

তিনি আরো লেখেন, ‘এলিজাহ রাফায়েল গাকপো—চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে। চিরকাল সে আমাদের সন্তান।’

অন্যদিকে গাকপোও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন একটি সময়। আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

হৃদয়বিদারক এই সংবাদ প্রকাশের পর ফুটবল বিশ্বের অসংখ্য খেলোয়াড়, ক্লাব ও সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে গাকপো ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কঠিন এই সময়ে তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম।

লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেল আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

লিওনেল মেসিকে শুরুর একাদশে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। তবে অধিনায়কের অনুপস্থিতি একটুও টের পেতে দিল না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে জর্ডানের বিপক্ষে লিড নিয়েছে লিওনেল স্কালোনির দল।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ৮২ শতাংশ বলের দখল ছিল আলবিসেলেস্তেদের। একের পর এক আক্রমণে জর্ডানের রক্ষণকে চাপে রাখে তারা।

৭ মিনিটে লো সেলসো বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। এরপর ১৯ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি এই মিডফিল্ডার। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক থেকে নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এর আগে ১৭ মিনিটে জর্ডানের তাহা লো সেলসোকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। সেই ফাউলের পর পাওয়া ফ্রি-কিক থেকেই গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।

এরই মধ্যে নকআউট নিশ্চিত করে ফেলায় এই ম্যাচে মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

ভিএআরে বাঁচল পর্তুগাল, নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক
ভিএআরে বাঁচল পর্তুগাল, নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
ছবি : রয়টার্স

শেষ মুহূর্তে ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে হার এড়িয়েছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল। নকআউটে তাদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

ম্যাচের যোগ করা সময়ে কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন। সেই গোলেই জয় নিশ্চিত হয়েছে বলে মনে হচ্ছিল। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের শুরুতে মিলিমিটারের ব্যবধানে অফসাইড ছিল। ফলে গোল বাতিল করে দেন রেফারি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে পর্তুগাল।

 

ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে পর্তুগাল।

গ্রুপ রানার্সআপ হওয়ায় রাউন্ড অব ৩২-এ কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রোনালদোরা। আগামী ২ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে আফ্রিকার প্রতিনিধি ঘানার।

এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার মতোই উজবেকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

ফাইনালের আগে দেখা হচ্ছে না মেসি-রোনালদোর, রূপকথা লিখে নকআউটে কঙ্গো

ক্রীড়া ডেস্ক
ফাইনালের আগে দেখা হচ্ছে না মেসি-রোনালদোর, রূপকথা লিখে নকআউটে কঙ্গো

বিশ্বফুটবলের কোটি কোটি ভক্তের মনে যে আশার প্রদীপ জ্বলছিল, তা এক ফুঁৎকারে নিভে গেল। ফুটবলমঞ্চে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর সেই কাঙ্ক্ষিত দ্বৈরথ সহসা দেখার কোনো সুযোগ নেই। আর্জেন্টিনার মতো পর্তুগালও যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারত, তবে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেত এই দুই মহাতারকার। কিন্তু আজ কলম্বিয়ার বিপক্ষে পর্তুগাল গোলশূন্য ড্র করায় ভেস্তে গেছে সেই মহাকাব্যিক সমীকরণ।

‘কে’ গ্রুপের শেষ ম্যাচে ড্র করে গ্রুপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া করেছে রোনালদোর পর্তুগাল। রানার্স-আপ বা গ্রুপে দ্বিতীয় হওয়ায় পর্তুগিজদের এখন কঠিন পথ পাড়ি দিতে হবে। শেষ ৩২-এর (রাউন্ড অব থার্টি টু) মঞ্চেই সিআরসেভেনের দলকে লড়তে হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে। আর সেই ক্রোয়াট বাধা টপকে সামনে এগোলে শেষ ষোলোয় তাদের জন্য অপেক্ষা করতে পারে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন! ফলে সমীকরণ এখন স্পষ্ট—বিশ্বমঞ্চে মেসি ও রোনালদোর এই শেষ দেখা কেবল টুর্নামেন্টের ফাইনালেই সম্ভব, তার আগে নয়।

এদিকে ফুটবলবিশ্ব যখন মেসি-রোনালদোর সমীকরণে মগ্ন, তখন ওদিকে বিশ্বকাপের মঞ্চে রূপকথা লিখল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বমঞ্চে ফিরে এসেই বাজিমাত করেছে আফ্রিকান দলটি।

নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে কঙ্গো।