বাংলাদেশ ক্রিকেটের অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ধরনের খেলা থেকে আনুষ্ঠানিক অবসর নেওয়ার আগেই এবার নতুন ভূমিকায় এই কিংবদন্তি। যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ শুধু অনূর্ধ্ব-১৯ দলই নয়, ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া হাই পারফরম্যান্স ইউনিটের সাথেও তাকে রাখতে চায় বিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও সেই সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি।
হান্নান সরকার অবশ্য ক্লাব ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলা থাকাকালে যুব দলের সাথেই কাজ করতে হবে তাকে। আর বোর্ডের নিয়ম অনুযায়ী, চুক্তির আওতায় থাকা কোচরা ডিপিএল ও বিপিএলের যেকোনো একটিতে কাজ করতে পারবেন।
হান্নান সরকার বলেন, 'স্বপ্ন তো অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচ ছিলাম। ৯ বছর পর সিলেকশনে আসা। এরপর বোর্ড যখন দেশিদের প্রমোট করছে, সেখান থেকে নতুন করে স্বপ্ন দেখা।'
আসন্ন ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগও। খুলনায় বর্তমানে চলেছে ৪৫ জন নিয়ে ট্রেনিং সেশনও। সেই লক্ষ্যে নতুন কোচ ও পরামর্শক নেয়াগ দিলো বোর্ড।




