• ই-পেপার

আর্জেন্টিনা না কি আলজেরিয়া—কার পক্ষে বলছে সুপার কম্পিউটার

প্রথম ম্যাচে বাড়তি চাপ থাকবে হ্যারি কেইনের ওপর

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে বাড়তি চাপ থাকবে হ্যারি কেইনের ওপর
ছবি : গ্রেটিইমেজ

বিশ্বকাপের গ্রুপ ম্যাচে মাঠে নামছে বড় দুই দল পর্তুগাল ও ইংল্যান্ড। গ্রুপ ‘এলে’ হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়াশিয়ার বিপক্ষে মাঠে নামছে ইংলিশরা। ষষ্ঠ দিনের ম্যাচে মহাতারকা মেসি, এমবাপ্পে ও হালান্ড গোল করে নিজ নিজ দলকে জিতিয়ে। সব আলো এখন ইংলিশ তারকা খেলোয়াড় হ্যারি কেনের দিকে। কারণ গেল ক্লাব শৌসুমে দুর্দান্ত কাটিয়েছে এই ইংলিশ গোলমেশিন। তাই প্রথম ম্যাচে দলের প্রত্যাশার চাপ থাকবে তার ওপর।

ম্যাচ শুরুর আগে কেন সতীর্থদের উদ্দেশ্যে হ্যারি কেইন বলেছেন, কোনো ফলাফল নিয়ে ভয় না পেয়ে ‘মুক্ত মনে নির্ভীক ফুটবল’ খেলতে। টমাস টুখেলের অধীনে নিখুঁত বাছাইপর্ব পার করা থ্রি-লায়ন্সরা এবার ৬০ বছরের ট্রফি খরা কাটাতে সম্পূর্ণ প্রস্তুত।

গত রাতে বিশ্বকাপের মঞ্চে বিশ্বসেরা স্ট্রাইকাররা গোলবন্যা ছুটিয়েছেন। আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনের শুরুতেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মহাতারকা লিওনেল মেসি। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয়ে অনবদ্য জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ইরাকের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে আগমনী বার্তা দিয়েছেন আর্লিং হালান্ড।

বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে ক্যারিয়ার ৬১ গোল করে বিশ্বকাপে পা রেখেছেন। গোল্ডেন বুট ও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে বাড়তি পারফরম্যান্সে গোল আদায়ের চাপ থাকবে ।

বুধবার রাতে টেক্সাসের আর্লিংটনে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। 

ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবিকে বহিষ্কারের খবর ‘সত্য’ নয়

ক্রীড়া ডেস্ক
ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবিকে বহিষ্কারের খবর ‘সত্য’ নয়
সংগৃহীত ছবি

বিশ্বকাপে নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচে ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবির গোল উদযাপনে তৈরি হয়েছে বিতর্ক। তারপরই স্যোশাল প্ল্যাটফর্মে  তার ওই উদযাপনের কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) তাকে বহিষ্কার করেছে গুজব ছড়িয়ে পড়ে। কাউকে বহিষ্কার নয়, সিঙ্গেল এন্ট্রির ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া উইঙ্গার মেহদি তোরাবির পুনরায় ভিসার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। 

গত মঙ্গলবার ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে দলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে একবার সফর করার পরই উইঙ্গার মেহদি তোরাবির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

তাই ফেডারেশন তোরাবির জন্য একটি নতুন ভিসার ব্যবস্থা করতে পদক্ষেপ নিয়েছে। যাতে তিনি আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলের সঙ্গে থাকা অব্যাহত রাখতে পারেন বলেও যোগ করেন এফএফআইআরআইয়ের মুখপাত্র।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিপোর্টেশনের খবরটি সম্পূর্ণ ‘মিথ্যা’। মোহাম্মদ মোহেবিকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়নি।

 ম্যাচ শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হয়েছিল, যা তাদের বিশ্বকাপ প্রস্তুতির ভ্রমণ জটিলতার অংশ ছিল। এই সাধারণ ভ্রমণকে ভুলভাবে উপস্থাপন করে বহিষ্কারের গুজব ছড়ানো হয়।

প্রথম ম্যাচে ছিটকে গেলেন পর্তুগালের তারকা ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে ছিটকে গেলেন পর্তুগালের তারকা ডিফেন্ডার
ছবি : ইয়াহু স্পোর্টস

বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার পর্তুগালের। গ্রুপ ‘কে’তে রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা। মাঠে নামার আগে পর্তুগাল পেল বড় দুঃসংবাদ। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি প্রধান ডিফেন্সের তারকা রুবেন দিয়াস। 

বুধবার (১৭জুন) ম্যাচের আগে আন্তর্জাতিক ফুটবল প্রতিবেদক ফ্যাব্রিজিও রোমানোর বরাত দিয়ে রবার্তো মার্তিনেস এ তথ্য জানিয়েছেন।

কোচ রবার্তো মার্তিনেস বলেছেন, নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আঘাত পাওয়ার পর ম্যানচেস্টার সিটির এই ২৯ বছর বয়সী ডিফেন্ডার পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। টুর্নামেন্টের শুরুতেই দলের অন্যতম সেরা সেন্ট্রাল ব্যাককে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না বলে পরিষ্কার জানিয়েছেন মার্তিনেস।

ম্যাচের আগে পর্তুগাল ভক্তরা পেল বড় একটি দুঃসংবাদ। কারণ প্রথম ম্যাচেই রক্ষণভাগের মূল তারকাকে পাচ্ছে না দলটি।

রুবেন দিয়াসের অনুপস্থিতিতে গঞ্চালো ইনাসিওর সঙ্গে রক্ষণভাগে জুটি বাঁধার দৌড়ে এগিয়ে আছেন তোমাস আরাউহো অথবা রেনাতো ভেইগা।

পর্তুগিজ মেডিকেল টিমের দেওয়া তথ্য অনুযায়ী, দিয়াসের ইনজুরি দীর্ঘমেয়াদি বা গুরুতর কিছু নয়। তবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে (উজবেকিস্তান ও কলম্বিয়া) তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার লক্ষ্যেই কঙ্গোর বিপক্ষে এই বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার মেয়েদের কাছেও হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার মেয়েদের কাছেও হারল বাংলাদেশ
লিডসে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছেও হার দেখল বাংলাদেশ। ছবি : ক্রিকইনফো

ভুলে যাওয়ার মতোই এক দিন কাটল বাংলাদেশের। ওয়ানডে সিরিজ জিতলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছেন তাওহিদ হৃদয়-তানজিদ হাসান তামিমরা।

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছেলেদের পর এবার পরাজয় দেখল মেয়েরাও। প্রতিপক্ষ একই অস্ট্রেলিয়া। চট্টগ্রাম থেকে আকাশ পথে ৫ হাজার ১২৬ মাইল দূরের শহর লিডসে হারটি দেখেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
 
হারটিও বিশাল ব্যবধানের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। তাতে মুদ্রার উল্টো পিঠটাও দেখল লাল-সবুজের দেশটি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন জ্যোতি-মারুফা আক্তাররা।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় বাংলাদেশ। একটা সময় ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে দাঁড়ায় তারা। তখন মনে হচ্ছিল ৫০ রানই অনেক দূর। ষষ্ঠ উইকেটে রিতু মণির সঙ্গে ৩২ রানের জুটি গড়ে কিছুটা সম্মানজনক স্কোর এনে দেন জ্যোতি। শেষ পর্যন্ত অলআউট না হয়ে ৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক। দলের আর একজনই দুই অঙ্কে ঘর স্পর্শ করেছেন, তিনি ১৬ রান করা রিতু মনি।

বিপরীতে রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করেন জর্জিয়া ভল ও বেথ মুনি। ১০ রান করা মুনিকে আউট করে বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন পেসার মারুফা। পরে আর কোনো উইকেট হারাতে না দিয়ে ৬৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। সর্বোচ্চ ৪৫ রান করেন অপরাজিত ওপেনার জর্জিয়া। বিপরীতে অপরাজিত ১৯ রান করা এলিসা পেরি বোলিংয়ে ২ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হন।