• ই-পেপার

সরকারের পেছনে কার ছায়া?

হজ শেষে ফিরেছেন ৬০৫৮৮ জন বাংলাদেশি, মারা গেছেন ৫৪

অনলাইন ডেস্ক
হজ শেষে ফিরেছেন ৬০৫৮৮ জন বাংলাদেশি, মারা গেছেন ৫৪

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫২ ফ্লাইটে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।

এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১৯ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এখন পর্যন্ত ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫২ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন।

হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

দূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

অনলাইন ডেস্ক
দূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের শহরগুলোর মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৮৪। তবে একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে ঢাকার স্কোর ১৫৫। এ স্কোর বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করে, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এ স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তিন নম্বরে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে।

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা জাকার্তার স্কোর ১৮৪। এ ছাড়া ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনসাসা এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কামপালার স্কোর ১৪৭।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসাবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

১৩ জেলার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
১৩ জেলার জন্য যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

দেশের ১৩ জেলার জন্য সতর্কবার্তা জরি করেছে আবহাওয়া অফিস। এসব জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৯ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৯ জুন)
সুইস ব্যাংকে এক বছরে ৪১% অর্থ বেড়েছে বাংলাদেশিদের

সুইস ব্যাংকে এক বছরে ৪১% অর্থ বেড়েছে বাংলাদেশিদের

বাংলাদেশের ব্যাংক খাত যখন তারল্য সংকটে ভুগছে, তখন সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত রেকর্ড...

 

সিটি গ্রুপকে বাঁচাতে ২৬ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠন

সিটি গ্রুপকে বাঁচাতে ২৬ হাজার কোটি টাকার ঋণ পুনর্গঠন

গভীর আর্থিক সংকটে পড়েছে সিটি গ্রুপ। ডলারের মূল্যবৃদ্ধি, চলতি মূলধনের ঘাটতি, ব্যাংক সহায়তা কমে যাওয়া এবং নতুন...

 

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের

ইরান যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তির পথে অগ্রসর হতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

 

ঋণখেলাপি ইস্যুতে সংসদে উত্তাপ

ঋণখেলাপি ইস্যুতে সংসদে উত্তাপ

জাতীয় সংসদে ঋণখেলাপি ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। বিরোধী দলের সমালোচনার...

 

ঘুরে দাঁড়ানোর পরীক্ষা ব্রাজিলের

ঘুরে দাঁড়ানোর পরীক্ষা ব্রাজিলের

নানা জল্পনা শেষে গত পরশু নিউজার্সির মরিসটাউনে ব্রাজিলের অনুশীলনে দেখা মিলেছে নেইমারের। আন্তর্জাতিক ফুটবলে ৭৯...

 

প্রধানমন্ত্রীর চীন সফরে বড় বিনিয়োগ পাওয়ার আশা বিডার

প্রধানমন্ত্রীর চীন সফরে বড় বিনিয়োগ পাওয়ার আশা বিডার

বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন ও বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে...

 

অভিযুক্ত বাংলাদেশি ১০ জনকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

অভিযুক্ত বাংলাদেশি ১০ জনকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় খসড়া অভিযোগপত্রে (চার্জশিট) নাম আসা ১০ বাংলাদেশির বিরুদ্ধে পরবর্তী আইনি...

 

প্রবাসীদের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করা হবে

প্রবাসীদের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করা হবে

প্রবাসীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং তাঁদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা পালনের আশ্বাস দিয়েছেন...

 

ঢাকার চার বাস টার্মিনাল সরাতে আড়াই বছর লাগবে

ঢাকার চার বাস টার্মিনাল সরাতে আড়াই বছর লাগবে

রাজধানী ঢাকা থেকে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্ত জেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে নিতে দুই...

 

বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী

বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সেনাবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ...

 

কৃষিজমির নীরব ঘাতক অম্লতা

কৃষিজমির নীরব ঘাতক অম্লতা

দেশের কৃষি উৎপাদনে ক্রমে নীরব হুমকি হয়ে উঠেছে মাটির এসিডিটি বা অম্লতা। দেশের প্রায় ৩৯ লাখ হেক্টর আবাদি জমি,...

 

জরায়ুমুখ ক্যান্সারে তরুণীদের মৃত্যুঝুঁকি ‘শূন্যের কোঠায়’

জরায়ুমুখ ক্যান্সারে তরুণীদের মৃত্যুঝুঁকি ‘শূন্যের কোঠায়’

টিকা নেওয়ার কারণে জরায়ুমুখ (সার্ভিক্যাল) ক্যান্সারে তরুণীদের মারা যাওয়ার ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।...

 

এ কোন রোনালদো!

এ কোন রোনালদো!

বলা হয়ে থাকে, গ্রেট খেলোয়াড়রা নাকি নিজের মনের কথা শুনতে পান। কখন জবাব দিতে হবে, শেষের বাঁশিটায় কখন ফুঁ দিতে হবেএসব...

 

বাজেট ঘাটতি ছাড়াতে পারে ৪ লাখ কোটি টাকা : র‌্যাপিড

বাজেট ঘাটতি ছাড়াতে পারে ৪ লাখ কোটি টাকা : র‌্যাপিড

কাগজের হিসাবের চেয়ে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘাটতি বাস্তবে আরো বেশি হতে পারে। আর সেটি হতে পারে প্রায়...

 

মুরগির দাম চড়া সবজিতে স্বস্তি

মুরগির দাম চড়া সবজিতে স্বস্তি

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশির ভাগ সবজির দামে কিছুটা স্বস্তি রয়েছে। মানভেদে বেশির...

 

চিরকুটের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার

চিরকুটের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু মো. জায়হান অপহরণের দুই দিনের মাথায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

 

‘দেশে উৎপাদিত ফলের ২৫-৪০ শতাংশ নষ্ট হচ্ছে’

‘দেশে উৎপাদিত ফলের ২৫-৪০ শতাংশ নষ্ট হচ্ছে’

রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী...

 

দেশজুড়ে ৪.৪ মাত্রার ভূমিকম্প

দেশজুড়ে ৪.৪ মাত্রার ভূমিকম্প

দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে...

 

‘লিওনেল মেসিই সর্বকালের সেরা’

‘লিওনেল মেসিই সর্বকালের সেরা’

বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা ফুটবলার কে, এই বিতর্কে কয়েকটি নাম ঘুরেফিরে আসে বারবার। পেলে, ডিয়েগো ম্যারাডোনার পর...

 

স্টোনহেঞ্জের চেয়েও প্রাচীন স্থাপনা আবিষ্কার

স্টোনহেঞ্জের চেয়েও প্রাচীন স্থাপনা আবিষ্কার

বিখ্যাত প্রাগৈতিহাসিক কীর্তিমিনার স্টোনহেঞ্জের আদলে তৈরি আরো প্রাচীন একটি মেগালিথিক স্থাপনার সন্ধান পেয়েছেন...

 

হাইকোর্টের রায়ে বড় ধাক্কা মমতার ঋতব্রতই বিরোধী দলনেতা

হাইকোর্টের রায়ে বড় ধাক্কা মমতার ঋতব্রতই বিরোধী দলনেতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাছাই করা দলনেতা নয়, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক...

 

রাশিয়ার ওপর সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার ওপর সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন

গত দুই বছরের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় বিভিন্ন স্থাপনা...

 

সড়কে ঝরল সাত প্রাণ

সড়কে ঝরল সাত প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত বীরগঞ্জ...

 

ভারি বর্ষণে ফের জলমগ্ন খুলনা

ভারি বর্ষণে ফের জলমগ্ন খুলনা

মেঘ দেখলেই আতঙ্কে ভুগছেন রূপসা, মুজগুন্নি, টুটপাড়া, বানিয়াখামার, নিরালা আবাসিক, সোনাডাঙা আবাসিক, শিপইয়ার্ড, নতুন...

 

স্থানীয় সরকার নির্বাচন সেই পুরনো কাঠামোতেই

স্থানীয় সরকার নির্বাচন সেই পুরনো কাঠামোতেই

জাতীয় ও স্থানীয়ভাবে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুসংহত একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল সমাজ বিনির্মাণ এবং...

 

ফুটবল মানুষের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের মহাকাব্য

ফুটবল মানুষের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের মহাকাব্য

ফুটবলের জাদুর বাক্সের মধ্যে ঢুকে পড়েছে পুরো দুনিয়া গত ১১ জুন! আগামী ৩৯ দিন বাক্স থেকে বেরিয়ে আসার আর সুযোগ নেই। এর...

 

মিরপুর-১০-এ স্বয়ংক্রিয় সিগন্যাল চাই

মিরপুর-১০-এ স্বয়ংক্রিয় সিগন্যাল চাই

রাজধানীর অন্যতম ব্যস্ত ট্রাফিক সিগন্যাল হলো মিরপুর-১০ গোলচত্বর। নগরের প্রায় প্রতিটি রুটের যানবাহনের যাতায়াত...

 

পরীমনির ‘প্রেমে পড়ে’ পুলিশের চাকরি হারালেন সাকলায়েন

পরীমনির ‘প্রেমে পড়ে’ পুলিশের চাকরি হারালেন সাকলায়েন

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে প্রেম করতে গিয়ে অবশেষে চাকরি খোয়ালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন। গতকাল...

 

বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে কিছু পরামর্শ

বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে কিছু পরামর্শ

আমরা বউমা ও শাশুড়ির প্রতি বিশেষ কিছু পরামর্শ তুলে ধরছি। প্রথমে আসা যাক, শাশুড়ির প্রতি বিশেষ পরামর্শ সম্পর্কে।...