• ই-পেপার

আপত্তিকর কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

ভেনিসে প্রথম একক কনসার্টে বালাম

জাকির হোসেন সুমন, ইতালি
ভেনিসে প্রথম একক কনসার্টে বালাম
সংগৃহীত ছবি

ইতালির বাণিজ্যিক ও পর্যটন নগরী ভেনিসে প্রথমবার একক কনসার্ট করতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। আগামী ২৭ জুন ভেনিসের মেস্রেতে (Mestre) এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় শিল্পীর আগমনকে কেন্দ্র করে ভেনিস ও এর আশপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।

গত ১৪ জুন ইতালির রাজধানী রোমে একটি সফল শো করার পর এবার ভেনিস মাতাতে আসছেন বালাম। উল্লেখ্য, ভেনিসে বর্তমানে ২০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার ও তার গান শোনার অপেক্ষায় এখন প্রহর গুনছেন স্থানীয় প্রবাসীরা। বালাম নিজেও ভেনিসের ভক্তদের গান শোনাতে উন্মুখ হয়ে আছেন বলে জানা গেছে।

Balam

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘Deshi Event Abgen’-এর কর্মকর্তা হোসাইন আহমেদ মোয়াজ জানান, কনসার্টটি সফলভাবে সম্পন্ন করতে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরো জানান, কনসার্টের সিংহভাগ টিকিটই অনলাইনে বিক্রি হয়ে গেছে। টিকিট না পেয়ে অনেকেই আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তাদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে ভেন্যু (অনুষ্ঠানস্থল) থেকে কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে।

মুস্তাফা মনোয়ারকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী

বিনোদন প্রতিবেদক
মুস্তাফা মনোয়ারকে দেখতে হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শিল্পীর চিকিৎসার জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার চেক।

সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।

সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পীর পরিবারের হাতে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যেসব গুণীজন অসামান্য অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। একই সঙ্গে তারা বরেণ্য এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন।

গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মুস্তাফা মনোয়ার। সে সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

ওয়ারফেজের কনসার্ট উপস্থাপনা করবেন মেহজাবিন রিনতি

বিনোদন প্রতিবেদক
ওয়ারফেজের কনসার্ট উপস্থাপনা করবেন মেহজাবিন রিনতি
সংগৃহীত ছবি

একসময় গান ও উপস্থাপনায় শ্রোতাদের মুগ্ধ করা কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা সামা মেহজাবিন রিনতি দেশের বাইরে পাড়ি জমিয়েছেন। বিয়ের পর এখন স্বামীর সঙ্গে লন্ডনে স্থায়ী হয়েছেন ‘বৃষ্টি হয়ে নামব’ খ্যাত এ শিল্পী। স্বামী, সংসার ও সন্তান এই তিন ‘স’-তে নিজেকে আবদ্ধ না রেখে সেখানে উপস্থাপনায়ও ব্যস্ত সময় পার করছেন।

এবার দীর্ঘদিন পর বড় একটি সংগীত আয়োজনে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ১৯ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ারফেজের বিশেষ কনসার্ট উপস্থাপনা করবেন রিনতি। এ আয়োজনে তার সহ-উপস্থাপক হিসেবে থাকবেন রাফসান সাবাব।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ শীর্ষক এই আয়োজনে প্রথমবারের মতো পারফর্ম করবে ব্যান্ড ওয়ারফেজ। তাদের সঙ্গে মঞ্চে থাকবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা এবং বাপ্পীও।

No photo description available.

লন্ডন থেকে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে রিনতি বলেন, ‘স্বামী, সংসার সামলানোর পাশাপাশি এখানে এখন নানা কিছু নিয়েই ব্যস্ত সময় পার করছি। লাইফস্টাইল ভ্লগিং করছি, পাশাপাশি উপস্থাপনা করছি। এখানে বাঙালি কমিউনিটির আয়োজনে প্রায় প্রতিদিনই নানা রকম অনুষ্ঠান হয়। আমি সবগুলোতে অংশ না নিলেও কয়েকটাতে অংশ নিই, উপস্থাপনা করি। তবে এম্ব্রোশিয়ানের আয়োজনে ওয়ারফেজের কনসার্ট উপস্থাপনা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। অনেক দিন পর এ রকম একটা অনুষ্ঠান উপস্থাপনা করব। সত্যি অনেক ভালো লাগছে।’

বিদেশে থাকলেও দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তার। প্রায় প্রতিবছরই ছুটি কাটাতে বাংলাদেশে আসেন রিনতি। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন। এর আগে প্রায় আড়াই বছর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনাও করেছিলেন।

No photo description available.

তিনি আরো বলেন, ‘পর্দায় থাকার ব্যাপারটা আমি খুব মিস করি। আমাকে অনেকেই অনুরোধ করেন আবারও একদম নিয়মিত হতে। শুধু তা-ই নয়, গানের অনুরোধও পাই অনেক বেশি। এবার দেশে আসার পর ইচ্ছে আছে গান করার।’

উপস্থাপনা ও ভ্লগিংয়ের পাশাপাশি রিনতি একজন উদ্যোক্তাও। ‘হেয়ার ফান বাই মেহজাবিন রিনতি’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যা এখন শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও পরিচিতি পেয়েছে।

No photo description available.

বলা দরকার, ২০১০ সালে প্রকাশিত ‘হৃদয় মিক্স ২’ অ্যালবামের ‘মনের গভীরে’ ও ‘বলে দাও আমায়’ গান দুটি দিয়ে শ্রোতাদের নজর কাড়েন মেহজাবিন রিনতি। এরপর প্রায় এক দশকের বেশি সময় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলভাবে উপস্থাপনা করেছেন। পাশাপাশি নাটকের জন্যও গান গেয়েছেন তিনি। বিশেষ করে ‘টু মাচ লাভ’ নাটকে ব্যবহৃত তার গাওয়া ‘বৃষ্টি হয়ে নামব’ গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

আর্জেন্টিনাকে ‘সামির-মেহরীনের’ যৌথ সমর্থন

বিনোদন প্রতিবেদক
আর্জেন্টিনাকে ‘সামির-মেহরীনের’ যৌথ সমর্থন
সংগৃহীত ছবি

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবলপ্রেমীরা। আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সমর্থকদের মধ্যেও। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা খায়রুল বাসার ও কেয়া পায়েল।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন খায়রুল বাসার। ছবিতে আর্জেন্টিনার জার্সি পরে তার সঙ্গে দেখা যায় কেয়া পায়েলকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’

May be an image of text that says 'AFA ARGENTINA VAMOS VAMOSARGENTINA ARGENTINA annebeto V 9 産 E သာ 10'

বাসার ও পায়েল অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ‘সামির’ ও ‘মেহরীন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন। সেই জনপ্রিয় চরিত্র দুটির নামই এবার ব্যবহার করেছেন বাসার, যা ভক্তদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

পোস্টটি প্রসঙ্গে বাসার জানান, তিনি ও কেয়া পায়েল—দুজনেই আর্জেন্টিনা দলের সমর্থক। পাশাপাশি সম্প্রতি নাটকে তাদের জুটি দর্শকদের কাছেও বেশ সাড়া ফেলেছে। তাই প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে এভাবেই সমর্থন প্রকাশ করেছেন তারা।

এআই প্রযুক্তিতে তৈরি হলেও বাসার-পায়েলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে ইতিমধ্যে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। পাশাপাশি মন্তব্যের সংখ্যাও ছাড়িয়েছে এক হাজার, যেখানে বেশিরভাগই আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে শুভকামনা জানিয়েছেন।