• ই-পেপার

দামুড়হুদায় মাঠে চাষাবাদের সময় বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এসএসসি পরীক্ষার্থী জুবায়ের হোসেন।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

জুবায়ের ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জুবায়ের। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘নিথর অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল।’

গবেষণা প্রতিবেদন

সবুজ কমছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা

নতুন নতুন সমস্যায় বাসিন্দারা রাষ্ট্রীয় উদ্যোগের সুপারিশ

কৌশিক দে, খুলনা
সবুজ কমছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা
সবুজ ও জলাশয় কমছে খুলনায়। মহানগরীর নিরালা দীঘি দিন দিন ছোট হচ্ছে, পারজুড়ে উঠছে নতুন নতুন ইমারত। সম্প্রতি তোলা। -কালের কণ্ঠ

‘গরমে আর কাজ করতে পারছি না। এক ট্রিপ মারলে বসে থাকতে হয়। মনে হচ্ছে, শরীরডা পুইরে দিচ্ছে। গাছপালাও নাই, কোথাও দাঁড়াবো সে অবস্থাও নাই। এবার বুঝি গরমে আর বাঁচা যাবে নানে। সারাদিন খাইটেও সংসারের খরচ উঠানো কষ্টকর।’

খুলনা মহানগরীর তীব্র গরম ও উত্তাপ নিয়ে এভাবেই নিজের কষ্টের কথা বলছিলেন নগরীর বাগমারার বাসিন্দা রিকশাচালক আসলাম হোসেন (৫৫)। ৩০ বছরের বেশি সময় ধরে এই শহরে রিকশা চালান তিনি। 

এই কষ্ট শুধু আসলামের নয়, মহানগরী খুলনা ও এর আশপাশের এলাকায় দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। এতে বিপাকে পড়ছে নগরীর বাসিন্দারা। সবশেষ গত ১৫ বছরে এখানকার তাপমাত্রা বেড়েছে চার থেকে পাঁচ  ডিগ্রি সেলসিয়াস।

গবেষকরা বলছেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের কারণে খুলনা শহরের বুক থেকে ক্রমাগত গাছপালা ও সবুজ অঞ্চল হারিয়ে যাচ্ছে। ফলে দ্রুত তাপমাত্রা বাড়ছে। 

সম্প্রতি 'ডিসকভার সিটিস' জার্নালে প্রকাশিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের গবেষক মোহাম্মদ ইসমাইল হোসেন ও তার দলের একটি গবেষণা প্রতিবেদনে খুলনার নগর জলবায়ুর এই চিত্র উঠে এসেছে।

খুলনা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মে মাসে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৪ সালের এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রিতে। এই অন্তর্বর্তী সময়ে তাপমাত্রা ছিল ২০১৬ সালের এপ্রিলে ৩৬ দশমিক ৩; ২০১৭ সালের মে মাসে ৩৫ দশমিক ৯; ২০১৮ সালের এপ্রিলে ৩৩ দশমিক ৮; ২০১৯ সালের মে মাসে ৩৬ দশমিক ২; ২০২০ সালের এপ্রিলে ৩৪ দশমিক ৪; ২০২১ সালে ৩৬ দশমিক ৪; ২০২২ সালে ৩৫ দশমিক ২ এবং ২০২৩ সালে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

তবে ২০২৪ সালে তাপমাত্রা এক লাফে ৪১ দশমিক ৮ ডিগ্রিতে পৌঁছায়। ২০২৫ সালের মে মাসেও এই তাপমাত্রা প্রায় একই ছিল। সবশেষ আজ বৃহস্পতিবার খুলনার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে, কুয়েট গবেষকদের ‘স্প্যাশিওটেম্পোরাল অ্যানালাইসিস অব ভেজিটেশন ইনফ্লুয়েন্স অন ল্যান্ড সারফেস টেম্পারেচার অ্যান্ড আরবান হিট আইল্যান্ড ইউজিং আ ডিজিটাল টুইন ফ্রেমওয়ার্ক’ শীর্ষক গবেষণায় ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরের উপগ্রহ বা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করা হয়েছে। 

এতে দেখা গেছে, খুলনা সিটি করপোরেশন এলাকায় গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১০ সালে যেখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ছিল ৩২.৩১ ডিগ্রি সেলসিয়াস, ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩.৯০ ডিগ্রি সেলসিয়াসে। ২০২৪ সালেও এই তীব্র তাপমাত্রার ধারা (৩৩.৮৩ ডিগ্রি সেলসিয়াস) অব্যাহত ছিল। অন্যদিকে, গ্রীষ্মে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

গবেষক দল খুলনা সিটি করপোরেশন এলাকার সবুজায়ন বা গাছপালা কমার বিষয়ে এই গবেষণায় নরমলাইজড ডিফারেন্স ভেজিটেশন ইনডেক্স (এনডিভিআই) সূচক ব্যবহার করেন। সূচকটির মান সাধারণত শূন্য থেকে ১-এর মধ্যে ধরা হয়েছে, যেখানে মান যত বেশি, গাছপালা তত ঘন ও সুস্থ। 

গবেষণার তথ্য অনুযায়ী, ২০১০ সালের গ্রীষ্মকালে খুলনার এনডিভিআই মান ছিল ০.১২ থেকে ০.৩৩-এর মধ্যে। এটি নির্দেশ করে যে, সে সময় নগরীতে একটি মাঝারি মানের উদ্ভিজ্জ আবরণ বা সবুজ অঞ্চল বিদ্যমান ছিল। ২০১৫ সালে তা সাময়িক উন্নতিতে বেড়ে দাঁড়ায় ০.১৫ থেকে ০.৪১-তে। তবে ২০২০ সালে এনডিভিআই মান কমে দাঁড়ায় ০.১৪ থেকে ০.৩৭-এ এবং ২০২৪ সালে এটি আরো সংকুচিত হয়ে দাঁড়ায় ০.১৫ থেকে ০.৩৬-এর ঘরে।

গবেষণার স্থানিক বিশ্লেষণে দেখা গেছে, খুলনা শহরের উত্তর অংশে এখনো তুলনামূলক ঘন সবুজ এলাকা টিকে রয়েছে। কিন্তু শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের গাছপালা ও সবুজ আবরণ আশঙ্কাজনক হারে কমছে। মূলত এই সবুজের ঘাটতির কারণেই কেন্দ্র ও দক্ষিণ খুলনার এলাকাগুলো তীব্র তাপ পকেটে বা 'আরবান হিট আইল্যান্ডে' পরিণত হয়েছে।

গবেষণা বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘খুলনায় সবুজায়ন কমছে। নগরীর শহীদ হাদিস পার্ক বা খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়া সবুজের দেখা মিলছে না। এমন অবস্থা অব্যাহত থাকলে আরো দুই থেকে তিন দশক পর এখানের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা অস্বাভাবিক নয়। তাই এখনই পরিকল্পিত নগর বনায়ন, জলাশয় ও নদী সংরক্ষণ এবং জলবায়ু-সংবেদনশীল নগর পরিকল্পনা গ্রহণ করতে হবে।’

কোস্টাল ভয়েস অব বাংলাদেশ (কব) সভাপতি মোস্তফা জামাল পপলু বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরে উপকূল, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নিয়ে কাজ করছি। প্রতিনিয়তই এখানকার মানুষেরা নতুন নতুন সমস্যার মুখে পড়ছে। লবণাক্ততা, বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতার সঙ্গে উচ্চ তাপমাত্রা নতুন বিপদ ডেকে আনছে। এসব বিষয়ে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া জরুরি।’

অবশ্য নগর পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে থাকা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, ‘আমরা বন ও জলাভূমি রক্ষায় সচেষ্ট। এজন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করা হচ্ছে। ফলে নির্ধারিত স্থানের বাইরে কোনো স্থাপনার অনুমতি দেওয়া হচ্ছে না। পাশাপাশি অনুমতি না নিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পরিকল্পনা কর্মকর্তা জানান, খুলনা মহানগরীতে নতুন কোনো পার্ক, খেলার মাঠ বা বনভূমি সৃষ্টি না হলেও কেডিএ-এর রেকর্ড অনুযায়ী বর্তমানে মহানগরীতে ৪২ দশমিক ৫ একর বন ও জলাভূমি রয়েছে। 

নুজসাত আত্মহত্যা মামলা : গ্রেপ্তার প্রাইভেট শিক্ষকের রিমান্ড শুনানি রবিবার

রংপুর অফিস
নুজসাত আত্মহত্যা মামলা : গ্রেপ্তার প্রাইভেট শিক্ষকের রিমান্ড শুনানি রবিবার
ছবি: কালের কণ্ঠ

রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুজসাত জাহানের (১৮) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনের (২৪) জামিন ও রিমান্ড শুনানি আগামী রবিবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রংপুর সিএমএম আদালতে শুনানি শেষে বিজ্ঞ বিচারক জুলকার নাইন এই আদেশ দেন। 

আদালত উপ-পুলিশ পরিদর্শক রিয়াজু ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত জামিন শুনানি হয়নি, তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদন করায় আগামী রবিবার জামিন এবং রিমান্ড শুনানি হবে।

গ্রেপ্তার শাহরিয়ার আহমেদ সাকিন নগরীর চিকলিভাটা এলাকার ফোরকান আলীর ছেলে। তিনি রংপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।

গত ২৩ জুন নুজসাতের বাবা নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এজাহার দিলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরিয়ার আহমেদ সাকিনের নাম উল্লেখ করা হয়। পরে সাকিনকে গ্রেপ্তার করে মহানগর ডিবি পুলিশ। 

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক তদন্তে সাকিনের সঙ্গে নুজসাতের ৯ থেকে ১০ মাসের প্রেমের সম্পর্ক ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে মোবাইল ফোনে টেক্সট আদান-প্রদান ও কথোপকথনের কিছু প্রমাণ পুলিশের হাতে এসেছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে অনেক কথা হয়েছে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেলে নুজসাত বাড়ি থেকে প্রাইভেট পড়ার কথা বলে বের হন। বিকেল ৪টা ৫৪ মিনিটে তিনি একা হোটেল নর্থ ভিউ অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করেন এবং লিফটে করে সরাসরি ভবনের ছাদে চলে যান। সেখানে তিনি প্রায় এক ঘণ্টার মতো অবস্থান করেন এবং ফোন ব্যবহার করছিলেন। একপর্যায়ে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার সময় তিনি উল্টো দিকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।