• ই-পেপার

মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটরের দোকানে অগ্নিকাণ্ড

ভালুকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, এলাকায় আতঙ্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, এলাকায় আতঙ্ক
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত এসকিউ কারখানার ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে এলাকায় মিছিল ও মহড়া দেয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, এসকিউ কারখানার ঝুট সংগ্রহ ও বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সাম্প্রতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এর আগেও একই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাসান বলেন, আওয়ামী লীগের কিছু লোক ও মামলার আসামিরা জড়ো হওয়ার চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতেই মিছিল বের করা হয়।

অন্যদিকে এসকিউ কারখানার ঝুট ব্যবসার কার্যাদেশ দাবিদার উপজেলা বিএনপির বহিষ্কৃত ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম দাবি করেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে ওই ব্যবসার সঙ্গে জড়িত। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর একটি পক্ষ তার ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তিনি জানান, বৃহস্পতিবার প্রশাসনের হস্তক্ষেপ ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে কারখানা থেকে ঝুট বের করতে পারেননি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মাস্টারবাড়ি এলাকায় গোলযোগের কোনো ঘটনার বিষয়ে তার কাছে তথ্য নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, ঝুট ব্যবসা নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা নিজেদের সিদ্ধান্তে মালামাল বের না করার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা নেই বলে তিনি জানান।

স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, ফ্যাসিবাদপন্থী লোকজন একত্রিত হওয়ার খবর পেয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছেন। তবে এ ঘটনায় কারখানার ব্যবসা-সংক্রান্ত কোনো বিষয় তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপনের বিলবোর্ড দেখার জন্য সড়ক বিভাজকের ২৫টি গাছ কর্তন, থানায় মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
বিজ্ঞাপনের বিলবোর্ড দেখার জন্য সড়ক বিভাজকের ২৫টি গাছ কর্তন, থানায় মামলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিজ্ঞাপনের বড় বিলবোর্ড দেখার জন্য সড়ক বিভাজনের ২৫টি বিভিন্ন জাতের ফুল গাছ রাতের আঁধারে কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিজ্ঞাপনের বড় বিলবোর্ড গুলো মহাসড়কের বিভাজনের গাছের কারণে দেখতে সমস্যা হওয়ায় মহাসড়কের বিভাজনের লাগানো ২৫টি বিভিন্ন জাতের ফুল গাছ রাতের আঁধারে কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের শামুকসার এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা করেছেন সড়ক ও জনপথ বিভাগ। 

মহাসড়কের বিভাজকে থাকা সারি সারি ফুল গাছ যে কারোরই মন কেড়ে নেয়। গাছগুলো দেশের ব্যস্ততম এই মহাসড়কের সৌন্দর্যও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মহাসড়কটির সৌন্দর্যবর্ধনের জন্য এসব গাছ লাগিয়েছিল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে। অথচ রাতের আঁধারে অজ্ঞাতনামা ব্যক্তিরা কর্তন করেছে গাছ গুলো। 

সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার এলাকায় মহাসড়কের বিভাজকের লাগানো প্রায় ২৫টি ফুল গাছ রাতের আঁধারে এ দুর্বৃত্তরা কর্তন করেছে। স্থানীয়রা জানায় মহাসড়কের পাশে ক্রাউন সিমেন্টের একটি বিজ্ঞাপন বিলবোর্ড রয়েছে। সড়কের বিভাজনের কাজগুলোর জন্য বিজ্ঞাপনের বিলবোর্ড দেখতে সমস্যা হওয়ায় বিলবোর্ডের স্থানীয় দায়িত্বে থাকা রুবেল নামের এক লোক রাতের আঁধারে কাজগুলো কেটে নিয়েছেন। 

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বলেন, চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নের শামুকসার মেসার্স শাহ নেওয়াজ ব্রিকফিল্ডের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানের বিভাজনের মধ্য থেকে কে বা কারা গাছগুলো কেটে নিয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন গাছ কাটার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়াধীন।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম সামুসার এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছিল। কিছু দুর্বৃত্ত গাছগুলো কেটে নিয়েছে। গাছ কাটার ঘটনায় আমরা থানায় মামলা করেছি।‌’

মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা

অনলাইন ডেস্ক
মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা
সংগৃহীত ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করা হয়েছে। সভা থেকে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। এ ঘটনায় মসজিদের আদব লঙ্ঘনের অভিযোগের সঙ্গে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভা হয়।

জানা গেছে, নামাজের পর মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভা থেকে মনোহর বাদশা নামে একজনকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল। এ সময় জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা।’ আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে কিসের ভণ্ডামি, এরা ইসলামের নামে ভণ্ডামি শুরু করে দিয়েছে।’

মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে তো গিবত করার সুযোগ নেই। এ ছাড়া চেয়ার-টেবিল নিয়ে বসে দলীয় সভা করাকালীন মসজিদের সৌন্দর্যবর্ধন না হয়ে সৌন্দর্যহানি হয়ে থাকলে এটি মসজিদের আদবের লঙ্ঘন হয়েছে।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, আমরা মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সঙ্গে। সেসময় কোনো লোকজন ছিল না। এ জন্য ব্যবহার করেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে এটাকে মানুষ ভালোভাবে নেয় না।

তিনি বলেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তা আমিও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখব।

পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টায় লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।