• ই-পেপার

পটিয়ায় ৫ বছরের শিশু নিখোঁজ, ঘরেই মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আরাপ নামে সাত বছর বয়সী নিখোঁজ এক শিশুর মরদেহ বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে।

বুধবার (১৭ জুন) সকালে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামে নিজ বাড়ির পাশে এক পুকুরে ভেসে ওঠে মরদেহটি। 

মৃত শিশু আরাপ (৭) ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তারাকান্দা উপজেলার আলমগীর হোসেনের ছেলে আরাপ গত মঙ্গলবার সকালে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে একজন দেখতে পায় বাড়ির পাশেই একটি পুকুরে আরাপের মরদেহ ভেসে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। 

তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

চুনারুঘাটে চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে চা বাগানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজসহ অনেকই।

হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
 

ছোট সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছোট সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক পূরাকীর্তি গৌড়ের ছোট সোনামসজিদ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেসেন। বুধবার (১৭ জুন) সকালে সস্ত্রীক তিনি সোনামসজিদ এলাকায় পৌঁছে মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।  

এ সময় তিনি মসজিদ চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের সমাধিও পরিদর্শন করেন। পরে তিনি মসজিদের অদূরে অবস্থিত সুলতানি আমলের অনন্য নিদর্শন, ঐতিহাসিক তোহাখানা ও বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক শাহ নেয়ামতুল্লাহ (স.)-এর মাজার এলাকা ঘুরে দেখেন।

এরপর সোনামসজিদ স্থলবন্দর এলাকা, সোনামসজিদ সীমান্ত এলাকা এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেন তিনি। ইমিগ্রেশন কার্যক্রম এবং ইমিগ্রেশনে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক যাত্রীদের জন্য পরিচালিত হেলথ স্ক্রিনিং সংক্রান্ত একটি প্রকল্প সম্পর্কে জেনে নেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির কনফারেন্স রুমে বিজিবি কর্তৃক আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসনলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহা. শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

মোংলা প্রতিনিধি
মোংলায় কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
প্রতীকী ছবি

মোংলার সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টার দিকে তার লাশ উদ্ধার করে সহযাত্রী নারী জেলেরা। 

পঞ্চাশোর্ধ সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, বুধবার বিকেলে সুন্দরবনের শ্যালা নদীর লঞ্চঘাট এলাকায় নেট জাল টেনে মাছ ধরছিল জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আর দুই নারী জেলে সহযাত্রী ছিল। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়।

তিনি আরো জানান, সহযাত্রী অপর দুজন কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাতের একপর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন। তবু তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।