• ই-পেপার

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার ভূমিকায় সেমিনার

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক
ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি
সংগৃহীত ছবি

নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ জুন) দুপুরে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী। সমাবেশে সুলতান আহমেদ রাহী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাহী বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে দেশের জনগণ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’

তিনি আরো বলেন, ‘যেখানেই তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।’

মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ,‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না পিঠের চামড়া থাকবে না’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর ধর ধর কুত্তা ধর ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পাক-ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ’ বিভিন্ন স্লোগান দেন।

বাকৃবিতে আলু-আম-সবজি রপ্তানি মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাকৃবি প্রতিনিধি
বাকৃবিতে আলু-আম-সবজি রপ্তানি মানোন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা শুরু
ছবি : কালের কণ্ঠ

আলু, আম এবং সবজিসহ রপ্তানিযোগ্য পণ্যের মানোন্নয়ন ও রপ্তানিকারকদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ‘ক্যাপাসিটি বিল্ডিং, গ্রুপ ফরমেশন এন্ড এনহ্যান্সিং অব পটেটো, ম্যাঙ্গো অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার’ শীর্ষক এ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের প্রশিক্ষণ কক্ষে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বিএডিসি গবেষণা সেলের প্রধান সমন্বয়ক ড. মো. নাজমুল ইসলাম। এছাড়া প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. মো. মাহমুদুল হাসান চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘এই প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সততা এবং পণ্যের মান বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। বিএডিসির এই উদ্যোগ অংশগ্রহণকারীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আপনারা ব্যবসায় সফল হবেন এবং দেশের ভালো পণ্য বিদেশে রপ্তানি করে দেশের সুনাম বৃদ্ধি করবেন।’

ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি
ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের
ছবি : কালের কণ্ঠ

নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ জুন) দুপুরে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

সমাবেশে সুলতান আহমেদ রাহী বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাহী বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে দেশের জনগণ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’

তিনি আরো বলেন, ‘যেখানেই তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।’

মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ,‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না পিঠের চামড়া থাকবে না’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর ধর ধর কুত্তা ধর ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পাক-ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ’ বিভিন্ন স্লোগান দেন।

২০২৮ সালের পর প্রাথমিকে কোনো অপ্রশিক্ষিত শিক্ষক থাকবেন না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
২০২৮ সালের পর প্রাথমিকে কোনো অপ্রশিক্ষিত শিক্ষক থাকবেন না : গণশিক্ষা প্রতিমন্ত্রী

২০২৮ সালের মধ্যে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শিশুকে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে শেখা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে উঠে।

সোমবার রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় তিনি এনসিটিবিকে অযাচিত প্রভাবমুক্ত রেখে পেশাগতভাবে স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, শিক্ষকের জীবনমান উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। একজন শিক্ষক যদি আর্থিক, সামাজিক ও পেশাগতভাবে সম্মানজনক জীবনযাপন করতে না পারেন, তাহলে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই অর্জন করা যাবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ওয়ান-শিফটে রূপান্তরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই শিফটের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না। তাই পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়ান-শিফট স্কুলে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যম সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নীতি প্রযোজ্য হবে।

আইইউবির উপাচার্য অধ্যাপক ম.তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।