নেইমার মাঠে নামার সঙ্গে সঙ্গে খেলাটাই বদলে গেল। সেরা খেলোয়াড়দের ব্যাপারগুলোই এমন। তারা ম্যাচে প্রভাব রাখতে ৯০ মিনিট অপেক্ষা করে না। -সাবেক ফরাসি ফুটবলার, থিয়েরি অঁরি
আমরাই নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছি। গোলগুলো আমরাই তাদের (ব্রাজিল) উপহার দিয়েছি। তারা যেমন ম্যাচ চেয়েছিল, তেমনই দিয়েছি। ভীষণ হতাশাজনক। -স্কটল্যান্ড কোচ, স্টিভ ক্লার্ক
আমরা গ্রুপসেরা হতে চেয়েছিলাম। কিন্তু হাইতির হারানোর কিছু ছিল না। তারা প্রতি-আক্রমণনির্ভর খুব ভালো একটি ম্যাচ খেলেছে। -মরক্কো কোচ, মোহামেদ ওয়াহবি
আমি কার্লো আনচেলোত্তিকে কথা দিয়েছিলাম হেডে গোল করব। তিনি আমাকে বলেছিলেন, এটা অসম্ভব; তবে করতে পারলে আমাকে একটি উপহার দেবেন। এখন সেটির অপেক্ষায় আছি। -ব্রাজিল ফরোয়ার্ড, ভিনিসিয়ুস জুনিয়র
কিলিয়ান এমবাপ্পের ব্যাপারে এটুকুই বলতে পারি, সে অসাধারণ এক খেলোয়াড়। চেষ্টা করব তাকে এখনকার চেয়ে আরো ভালো খেলোয়াড় হতে সাহায্য করতে। -রিয়াল মাদ্রিদ কোচ, জোসে মরিনহো
আমরা কিছুটা হতাশ (সুইজারল্যান্ডের কাছে হার)। অনুভূতিটাও মিশ্র। আমরা ভ্যাংকুভারেই (ঘরের মাঠ) থাকতে চেয়েছিলাম। সেটি করতে না পারা সবার জন্যই একটা ধাক্কা। -কানাডা স্ট্রাইকার, জোনাথন ডেভিড




