অদ্ভুত স্বভাবের গোয়েন্দা এনোলা হোমস চরিত্র আবারও ফিরে এসেছে। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘এনোলা হোমস ৩’। এই কিস্তিতে দেখা যাবে লর্ড টিউকসবারির সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে এনোলা। ঠিক এ সময়েই তার ভাই শার্লক হোমস রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ভাইয়ের খোঁজে নামতেই এনোলা জড়িয়ে পড়ে এক বিপজ্জনক তদন্তে। এনোলা চরিত্রে এবারও আছেন মিলি ববি ব্রাউন, সঙ্গে লুইস প্যাট্রিজ, হেনরি কাবিল প্রমুখ।
আরো খবর
অন্তর্জাল
এনোলা হোমস ৩

চলচ্চিত্র
এবাদত

অভিনয়ে শাবনূর, রিয়াজ, ডলি জহুর। পরিচালনা এ টি এম শামসুজ্জামান। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : নূরজাহান স্বভাবে নম্র, ভদ্র ও ধর্মভীরু। অপরদিকে খোকা সন্ত্রাসী ও চাঁদাবাজ। নূরজাহানের সম্ভ্রমহানি করতে গিয়ে তার ধর্মভীরুতায় মুগ্ধ হয়ে ফিরে আসে খোকা। পুরোপুরি বদলে যায় সে। ঘটনাক্রমে নূরজাহানকে বিয়ে করে খোকা। খোকার অতীত অন্ধকার জগতের মানুষরা এটা ভালো চোখে দেখে না। ষড়যন্ত্রের জাল পাতে তারা।
টিভি হাইলাইটস
দ্য পসিবিলিস্ট

দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক শত্রুপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন লেখক, শিক্ষাবিদ উইলিয়াম উরি। অভিজ্ঞতার আলোকে তিনি তুলে ধরেছেন, কিভাবে বহু সংঘাতের মধ্যেও বিশ্বকে একসূত্রে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কূটনীতি শিল্প। তাঁকে নিয়ে আল জাজিরার ‘মেকিং পিস’-এর আজকের পর্ব ‘দ্য পসিবিলিস্ট’, দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
হাদীর জন্মদিনে দিনভর আয়োজন

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করেছে চ্যানেল আই। সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ সংগীতায়োজন। সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক। উপস্থাপনায় কণ্ঠশিল্পী লুইপা। দুপুর ১২টা ৫ মিনিটে ‘তারকা কথন’-এ উপস্থিত থাকবেন স্বয়ং সৈয়দ আব্দুল হাদী। তাঁর সঙ্গে থাকবেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। উপস্থাপনায় সানজিদা রহমান। বিকেল ৫টা ১৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’।
