ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বাংলাদেশি প্রকৌশলীদের মেধায় তৈরি। এমনকি সাশ্রয়ী ব্যয়ে তৈরি একটি সফটওয়্যারের উদ্ভাবকও চুয়েটের শিক্ষার্থী। চুয়েট এমন একটি প্রতিষ্ঠান, যেখানের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বড় বড় প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে ভূমিসেবার বেশির ভাগ কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে। ‘ভূমি অ্যাপ’-এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, ই-পর্চাসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

