• ই-পেপার

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যু

পরিবার বলছে নির্যাতন পুলিশ বলছে ব্রেন স্ট্রোক

চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে ক্রেনে আগুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) গতকাল সোমবার একটি ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে চারটি কনটেইনারে আংশিক ক্ষতি হয়েছে। বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, টার্মিনালের ভেতর একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেনের (আরটিজি) ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বন্দর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর দল দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

 

 

 

 

দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের সমন্বয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ দিতে বাছাই কমিটি গঠন করেছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাছাই কমিটির সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদসচিব। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ চলতি বছরের ৩ মার্চ একযোগে পদত্যাগপত্র জমা দিলে কমিশনের চেয়ারম্যানসহ দুটি কমিশনারের পদ শূন্য হয়।

 

 

সংক্ষিপ্ত

আলোচিত তিন ইউনিয়নের নামকরণে গণশুনানি আজ

বগুড়া অফিস
আলোচিত তিন ইউনিয়নের নামকরণে গণশুনানি আজ

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনে গঠন করা হয়েছে তিনটি কমিটি। আজ মঙ্গলবার নতুন নামকরণে গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয়েছে মীরবাড়ী, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তাঁর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়।

 

 

বিভিন্ন দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

বিভিন্ন দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন
শ্রমজীবীদের অধিকার রক্ষায় বাজেট পুনর্বিবেচনা, চট্টগ্রাম বন্দরের এনটিসি টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়া বন্ধসহ একাধিক দাবিতে মানববন্ধন করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে। ছবি : কালের কণ্ঠ