• ই-পেপার

উদ্বোধন আগস্টে

মুক্তারপুর এক্সপ্রেসওয়ের কাজ ৯৫% শেষ

আজকের খেলা

আজকের খেলা

যুক্তরাষ্ট্র-বসনিয়া (সকাল ৬টা)

স্পেন-অস্ট্রিয়া (রাত ১টা)

পর্তুগাল-ক্রোয়েশিয়া (কাল ভোর ৫টা)

ব্রহ্মপুত্র ন‌দের ভাঙ‌ন

ব্রহ্মপুত্র ন‌দের ভাঙ‌ন
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়েছে চর কড়াইবরিশাল এলাকার বিশারপাড়া আশ্রয়ণ কেন্দ্র। গত মঙ্গলবার তোলা। ছবি : কালের কণ্ঠ

শাইনপুকুর সিরামিকসকে কম্পানি আইন থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
শাইনপুকুর সিরামিকসকে কম্পানি আইন থেকে অব্যাহতি

শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে ১০০ শতাংশ নগদ মার্জিনে সোনালী ব্যাংকে ঋণপত্র (এলসি) খোলার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শাইনপুকুর সিরামিকস বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বর্তমানে পুরো গ্রুপ ঋণখেলাপি হিসেবে চিহ্নিত থাকায় এই অনুমোদনের প্রয়োজন ছিল। বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কম্পানি আইনের অধীনে বিশেষ অব্যাহতি দিয়ে অর্থ মন্ত্রণালয় এই সুবিধা অনুমোদন করেছে।

এই সুবিধা দেওয়ার জন্য ব্যাংক কম্পানি আইনের সংশ্লিষ্ট বিধানটি নির্দিষ্টভাবে শিথিল করা হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই ঋণ সুবিধার কারণে ভবিষ্যতে সোনালী ব্যাংক সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না। একই সঙ্গে বলা হয়েছে, এই অনুমোদনের ফলে সৃষ্ট কোনো দায়দায়িত্ব অর্থ বিভাগের ওপর বর্তাবে না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে শাইনপুকুর সিরামিকসের এলসি খোলায় নানা জটিলতা দেখা দেয়। ব্যাংক কম্পানি আইন অনুযায়ী, কোনো ঋণখেলাপির অনুকূলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারে না।

তবে আইনে একটি ব্যতিক্রম আছে। যদি কোনো ব্যাবসায়িক গ্রুপের একটি খেলাপি প্রতিষ্ঠান ইচ্ছাকৃত খেলাপি না হয় অথবা বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, ঋণ পরিশোধে ব্যর্থতার পেছনে যুক্তিসংগত কারণ ছিল, তবে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে খেলাপি হিসেবে বিবেচিত হবে না। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দেওয়া যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেক্সিমকো গ্রুপের খেলাপি অবস্থার কারণে এই সুবিধা দিতে সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। শাইনপুকুর সিরামিকস বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান হওয়ায় বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছিল। অর্থ মন্ত্রণালয় ব্যাংক কম্পানি আইনের আওতায় অব্যাহতি দিয়েছে, যার ফলে শাইনপুকুর সিরামিকস সোনালী ব্যাংকে ১০০ শতাংশ নগদ মার্জিনের বিপরীতে এলসি খুলতে পারবে।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, এই ঋণ সুবিধার কারণে অর্থ বিভাগের কোনো দায়দায়িত্ব সৃষ্টি হবে না এবং এ বিষয়ে ভবিষ্যতে সোনালী ব্যাংক পিএলসি সরকারের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চাইতে পারবে না।

চিঠিতে আরো বলা হয়েছে, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের সব আয় একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিতভাবে পরিশোধ করতে হবে।

২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য ব্যাংকঋণ পাওয়ার সুযোগ বাড়িয়ে দেয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও একই গ্রুপের অন্য প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে, যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে খেলাপি হওয়া ইচ্ছাকৃত নয় এবং যৌক্তিক কারণে ঘটেছে।

প্লাবিত হতে পারে তিস্তাতীরের নিম্নাঞ্চল

বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
প্লাবিত হতে পারে তিস্তাতীরের নিম্নাঞ্চল

লালমনিরহাটে তিস্তা নদীতীরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পরে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র। অন্যদিকে  গত রবি ও সোমবার প্লাবিত হওয়া জেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গতকাল সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আরো কিছুটা কমে সকাল ৯টায় পানি প্রবাহিত হয় বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে। সেখানে দুপুর ১২টায় ২৪ সেন্টিমিটার, বিকেল ৩টায় ২৫ সেন্টিমিটার ও সন্ধ্যা ৬টায় পানিপ্রবাহ ছিল বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও প্লাবিত হতে পারে বলে গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

ত্রাণ বিতরণ : গতকাল দুপুরে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল। এ সময় তিনি তাদের হাতে চাল, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন।

রাজারহাটে ১৬০ পরিবারে শুকনা খাবার     বিতরণ : রাজারহাট প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের সদস্যদের মধ্যে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শাক-সবজির বীজ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলার নদীতীরবর্তী বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি এবং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ, সরিষাবাড়ী ও গতিয়াসাম এলাকার বন্যাকবলিত মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।