বিশ্বকাপ ফুটবল উৎসবকে ঘিরে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং সেভয় আইসক্রিম যৌথভাবে শুরু করেছে ‘সেভয় ফুটবল কার্নিভাল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে প্যান্ডামার্ট থেকে সেভয়ের আইসক্রিম কিনে প্লে স্টেশন ৫ ছাড়াও বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ক্যাম্পেইন চলাকালীন প্যান্ডামার্ট থেকে যেকোনো ফ্লেভারের ‘সেভয় ডিসকোন’ কিনে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। যিনি সবচেয়ে বেশি ডিসকোন কিনবেন, তিনি পাবেন একটি ‘প্লে স্টেশন ৫ ফুটবল কম্বো প্যাক’। কম্বো প্যাকটিতে থাকবে একটি প্লে স্টেশন ৫ কনসোল, একটি এক্সট্রা ডুয়ালসেন্স কন্ট্রোলার এবং ‘ইএ স্পোর্টস এফসি ২৫’ গেমের ডিস্ক। এ ছাড়া সেভয় আইসক্রিমের শীর্ষ ১০ জন ক্রেতা পাবেন দুই হাজার ৩০০ টাকা মূল্যের একটি করে প্রিমিয়াম ‘সেভয় ডিলাইট বক্স’। এর পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও এই কার্নিভালে থাকছে বিশেষ ছাড়। নির্দিষ্ট কিছু প্রিমিয়াম ও রেগুলার টাবে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। এর সঙ্গে থাকবে বিশেষভাবে তৈরি প্রিমিয়াম কাপ বান্ডেল।
মুদ্রাবাজার
প্যান্ডামার্টে প্লে স্টেশন ৫ জেতার সুযোগ
বাণিজ্য ডেস্ক

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ওয়ান ব্যাংক

কার হাউস ইপোর্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক


