নাটোরে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) উদ্বোধন করেছে প্রাইম ব্যাংক
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ‘গ্রাহক সেবা মাস’ শুরু

ইসলামী ব্যাংক : ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এএমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন এএমডি ড. এম কামাল উদ্দীন জসিম। আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি
ভার্চুয়াল ২৬তম বার্ষিক সাধারণ সভা করেছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স

স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স : ভার্চুয়াল ২৬তম বার্ষিক সাধারণ সভা করেছে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স। সভায় সভাপতিত্ব করেন কম্পানির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মাহমুদা বেগম, হোসনে আরা বেগম, তাসিময়া রহমান, ফারিয়া রহমান, হাসনাত মোশাররফ, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ, মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন সরকার। এ সময় কম্পানির উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

