‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে ওয়ান ব্যাংক
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন

এনসিসি ব্যাংক : আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে এসএমএই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়। এনসিসি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ডিএমডি মো. জাকির আনাম, মো. হাবিবুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
দি প্রিমিয়ার ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার হাইব্রিড পদ্ধতিতে ঢাকায় অনুষ্ঠিত

প্রিমিয়ার ব্যাংক : দি প্রিমিয়ার ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার হাইব্রিড পদ্ধতিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকটির ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা এতে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি

