জীববিজ্ঞান, চতুর্থ অধ্যায়
বহু নির্বাচনী প্রশ্ন
১। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায়
ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি শক্তি আবদ্ধ হয়?
ক. ৩৭০০ খ. ৪৬০০
গ. ৭৩০০ ঘ. ৭৬০০
২। চিত্রে P চিহ্নিত অংশটির নাম কী?
ক. ATP খ. ADP
গ. ট্রাইফসফেট ঘ. ডাইফসফেট
৩। নিচের কোনটি সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য?
ক. CO2 খ. ATP
গ. C6H12O6 ঘ. O2
৪। নিচের কোনটিতে সালোকসংশ্লেষণ ঘটে?
ক. জাইলেম খ. ফ্লোয়েম
গ. প্যারেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা
৫। কোন উদ্ভিদে শর্করা উৎপাদন বেশি হয়?
ক. ধান খ. ভুট্টা
গ. নিটাম ঘ. কচুরিপানা
৬। নিচের কোনটি উদ্ভিদ?
ক. আখ খ. গম
গ. ভুট্টা ঘ. মুথাঘাস
৭। উদ্ভিদের—
i. সালোকসংশ্লেষণের হার বেশি
ii. উৎপাদন ক্ষমতা কম
iii. উদাহরণ নটে গাছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গনি সাহেব তার বাগানে এমন কিছু গাছ লাগিয়েছেন যার বিজারণের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক এসিড।
৮। গনি সাহেব লাগিয়েছেন—
i. ভুট্টা ii. বেগুন iii. আখ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। উদ্দীপকে বর্ণিত স্থায়ী পদার্থটি কত কার্বনবিশিষ্ট?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
উত্তর : ১. গ ২. গ ৩. ঘ ৪. গ
৫. ঘ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ।


